কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে তাজেম নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুরুজ বাখই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজেম কুমারখালী উপজেলার বাখই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে বুরুজ বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত করছে।
প্রিন্ট করুন







Discussion about this post