Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুমারখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সাইফুল by সাইফুল
Tuesday, 10 August, 2021.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুমারখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ছাব্বির হোসেন কুমারখালীঃ কুষ্টিয়া কুমারখালীতে সপ্তম শ্রেণির (১৩) এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের এলংগী পাড়ায় ঘটেছে। এ ঘটনার ২২ দিন পর কুমারখালী থানায় মামলা হয়েছে।
সোমবার (৯ আগষ্ট) রাত ১২ টার পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী মামলা করেন। (মামলা নম্বর-১০, তাং ১০ আগষ্ট, ২০২১)। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

মামলা এজাহার ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, নন্দনালপুর ইউনিয়নের এলঙ্গী পাড়ার মোঃ লতিফ শেখের ছেলে মেহেদী হাসানের (৩০) স্ত্রীর নিকট নিয়মিত প্রাইভেট পড়তে যেত ওই ছাত্রী। সেই সুযোগে অভিযুক্ত মেহেদী হাসান প্রায়ই ছাত্রীকে যৌনপীড়ন করার চেষ্টা করত।

গত ১৮ জুলাই দুপুরে ছাত্রীর নিজ বাড়িতে ফাঁকা পেয়ে মেহেদী হাসান জোরপূর্বক শয়নকক্ষে নিয়ে যায় এবং স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।

এ বিষয়টি কোরবানির ঈদের ২ দিন পর ২২ জুলাই ছাত্রী তাঁর মাকে জানায়। পরে ছাত্রীর বাবা স্থানীয় মাতব্বর মোঃ আব্দুল রশিদের নিকট পরামর্শের জন্য যান। মাতব্বর রশিদ বাবাকে থানায় যেতে নিষেধ করে এবং স্থানীয়ভাবে মীমাংসা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মাতব্বর টালবাহানা করে সময় ক্ষেপণ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

এরপর ছাত্রীর বাবা স্থানীয় বহিস্কৃত মেম্বার শরিফুল ইসলামের নিকট যায়। মেম্বার শালিসের মাধ্যমে ৪০ হাজার টাকা আদায় করে করে ছাত্রীর পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। পরে টাকা না নিয়ে ছাত্রীর বাবা থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার বাদী ও ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে মেহেদী হাসানের স্ত্রীর নিকট পড়তে যেত। সেই সুযোগে বিভিন্ন সময় যৌননিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করত। গত ১৮ জুলাই দুপুরে মেহেদী আমার বাড়িতে আসে এবং বাড়িতে মেয়েকে একা পেয়ে শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আমার স্ত্রীর মাধ্যমে গত ২২ জুলাই জানতে পারি।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি জানার পরে স্থানীয় মাতব্বর রশিদের কাছে পরামর্শের জন্য যায়। মাতব্বর থানায় না পাঠিয়ে স্থানীয়ভাবে মিটমাটের কথা বলে সময় নেয়। কিন্তু বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক সময় নিয়েও মাতব্বর সমাধান করেনি। পরে থানায় মামলা করেছি।’

ওই ছাত্রীর দাদা বলেন, ‘মাতব্বরের পর স্থানীয় মেম্বর শরিফের কাছে গিয়েছিলাম। মেম্বর সালিশে ৪০ হাজার টাকায় মিটমাট করেন। কিন্তু পরে ৩০ হাজার টাকা দিতে চাওয়ায় থানায় মামলা করেছি।’

এই বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসানের স্ত্রী বলেন, ‘আমি শুনেছিলাম যে মেহেদী ছাত্রীর হাতে ধরেছিল। ধর্ষণের অভিযোগ মিথ্যা।’

স্থানীয় মাতব্বর রশিদ মুঠোফোনে বলেন, উভয়পক্ষ আমার আত্মীয়। আমি স্থানীয়ভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে কোনোপক্ষই যোগাযোগ করেনি।

তিনি আরো বলেন, এলাকার মাতব্বর হিসেবে মাঝেমাঝেই এধরনের সালিশ করতে হয়। কোর্ট যদি বিচার করতে পারে, আমি কেন পারবনা?

নন্দনালপুর ইউনিয়ন পরিষদের বহিস্কৃত মেম্বার শরিফুল ইসলাম বলেন, এ ধরণের বিষয়ে আমরা সালিশ করতে পারিনা। টাকার বিষয়ে কোনো কথা হয়নি। প্রমাণ থাকলে এসে কথা বলবেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা করেছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত। অন্যান্য অভিযোগগুলো গুলো তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ধর্ষণের চেষ্টা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে আর্থিক সহযোগিতা প্রদাণ

Next Post

কুষ্টিয়ায় এবার প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
কুষ্টিয়ায় এবার প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

কুষ্টিয়ায় এবার প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist