কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩৪টি
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পেলেন ঈদ উপহার ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমারখালী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৩৪ মসজিদের ৮৭ জন অসচ্ছল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা।
ঈদ উপহার বিতরণ করেছে কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার নির্বাচনের মেয়র পদ প্রত্যাশী আতিকুর রহমান সবুজ।
যুবদল নেতা আতিকুর রহমান সবুজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু দাউদ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ও নাট্যকর লিটন আব্বাস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণ।
এ বিষয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজক আতিকুর রহমান সবুজ বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদের সফল মনে করব।
প্রিন্ট করুন







Discussion about this post