গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় ১৩৯ নং ফাঁসিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেনিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী পারভিন ও তার স্বামী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রব সিদ্দিকী। বিদ্যালয়ের বেঞ্চসহ নানা উপকরন ব্যবহারে কক্ষটিকে বসবাস উপযোগী করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হলেও অদ্যবধি কার্যকর কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্থানীয়দের।
সূত্র জানায়, বিদ্যালয়ে পাঠদান চলাকালিন ওই কক্ষে রান্না থেকে শুরু করে পরিবারের সব গৃহস্থালি কাজ করা হচ্ছে। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে চলা এমন কর্মকান্ডে ব্যহত হচ্ছে পুরো বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে সাবেক ওই প্রধান শিক্ষকের ভয়ে কোন অভিভাবক বা শিক্ষক এ বিষয়ে কথা বলতে না চাইলেও তারা ওই কক্ষটিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট করুন









Discussion about this post