গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ, এ বিশ্বাসে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা।
সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রন, মঙ্গলঘট স্থাপন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হবে এ পূজার আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভবগত পাঠ ও মহানাম কীর্তন। তাই এ উৎসব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল থেকেই কুয়াকাটা সৈকতে আগমন ঘটতে শুরু করেছে পূন্যার্থীদের।
বুধবার ভোরে গঙ্গাস্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হলেও কলাপাড়ায় রাস মেলা চলবে ৫ দিন। তাই মন্দির প্রাঙ্গনে বসেছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান।
প্রিন্ট করুন







Discussion about this post