Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুল চাষে কুষ্টিয়ার তুহিনের সাফল্য

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 14 March, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুল চাষে কুষ্টিয়ার তুহিনের সাফল্য
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর গ্রামের যুবক তুহিন আলী। ‘বল সুন্দরী’ বরই চাষ করছেন। ৬ বিঘা জমি বর্গা নিয়ে কুল ও পেয়ারা চাষ করে সাফল্য অর্জন করেছেন। এলাকায় সৃষ্টি করেছেন আলোড়ন ।

কয়েক বছর আগে নিজের জমির সাথে আরও তিন বিঘা জমি লিজ নিয়ে তার ৬ বিঘা জমিতে ফলের বাগান গড়ে তোলেন।
বর্তমানে তার বাগানে ৮৫০টি গাছ বল সুন্দরী ও তিন হাজার পেয়ারার গাছ রয়েছে।

আগে নিজের জমিতে তামাকের আবাদ করলেও তামাক ছেড়ে বর্তমানে তিনি একজন সফল বরই চাষি হিসেবে এলাকায় পরিচিত লাভ করেছে।

সরজমিনে তার বাগানে দেখা যায়, সোনালী হলুদ আভার বল সুন্দরী কুল দুলছে বাগানে। প্রতিটি গাছে গাছে দুলছে বল সুন্দরী কুল। কুল বাগান থেকে কুল সংগ্রহের কাজে ব্যস্ত তুহিন আলীসহ বাগানে আরও কয়েকজন শ্রমিক। পোকামকড়ের হাত থেকে রক্ষা পেতে চারদিকে নেট দিয়ে ঘেরা। এছাড়াও বাগান ঘুরে দেখা গেল পরিদর্শন করতে এসেছে কিছু উৎসুক জনতা। কেউ কেউ আবার মিষ্টি কুল কিনতেও দেখা গেল।

তুহিন আলী বলেন, এখন আমার ৬ বিঘা জমিতে বলসুন্দরী কুল ও পেয়ারা আবাদ করছি। দুই বছর আগে এসব কুল চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগানের ফল ধরতে শুরু করে। বছর শেষে সকল খরচ বাদ দিয়ে আড়াই লাখ টাকা লাভ হয়েছিল। এ বছর আমার বাগানে ভরপুর কুল এসেছে। আমার বাগানে ৮৫০ টি বল সুন্দরী কুল গাছ থেকে ৫শ মন কুল পাবো বলে আশা রাখছি। ইতিমধে্যই বরই বিক্রি শুরু হয়েছে। এখান থেকে ৬ লাখ টাকার লাভ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও পেয়ারা বাগান থেকে আগামী কয়েক মাসের মধ্যে পেয়ারা উত্তোলন করতে পারবো।

স্থানীয়রা জানান, তুহিন আলী একসময় ব্যাপক তামাকের চাষ করতো। কিন্তু তামাক চাষ ছেড়ে দিয়ে কুল চাষে সফলতা দেখে এলাকার লোকজন উৎসাহিত হচ্ছেন। অনেকেই কুল চাষে এগিয়ে আসছেন। অনেকেই তাদের দেখে চাষ শুরু করেছেন। যে কেউ তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন।

বরই বাগানের শ্রমিক ইদ্রিস আলী বলেন, আমি নিয়মিত এই বাগান দেখাশুনা করে থাকি। এজন্য আমাকে প্রতি মাসে ১০ হাজার টাকা দিয়ে থাকে তুহিন ভাই। এছাড়াও এই বাগান হওয়ায় এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেকে এখন বরই বাগানে কাজ করে আর্থিক সচ্ছলতা ফিরে পাচ্ছেন। বাগানে বরই গাছের গোড়া পরিষ্কার, স্প্রে করা, সার দেওয়া, গাছ থেকে বরই পেড়ে বাজারে নেওয়াসহ নানা কাজে ব্যস্ত থাকেন তারা।
মিরপুর উপজেলায় তামাক চাষ নিরোধে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং স্থানীয় দিশা স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক কার্যক্রম চালু করেছে।

দিশার কারিগরি কর্মকর্তা কৃষিবিদ জিল্লুর রহমান ও সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, এই মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের এগারোটি গ্রামে তামাক চাষ কমিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য ডাল, তেল মশলা চাষ এবং ফলজ বাগান ও সবজি বাগান গড়ে তুলতে উৎসহি প্রদান, পরামর্শসহ কারিগরি সহায়তাও প্রদান করছি। কৃষখ তুহিন আলী আগে তামাকের আবাদ করতো। আমরা তাকে সহযোগীতার মাধ্যমে এব পরামর্শ দিয়ে ফলেল বাগান গড়ে তুলতে চেষ্টা করেছি। তার বাগানে পেয়ারা এবং কুল আবাদ করে এখন তিনি এলাকার আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, সরকারের কৃষি বিভাগের পাশাপাশি পিকেএসএফের সহযোগিতায় ও দিশার বাস্তবায়নে আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকের সাথে যোগাযোগ রেখে এই কৃষিখাতকে আরো সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছি।

তার বাগানের কুল খেতে মিষ্টি, সুস্বাদু। বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর। তুহিন আলীর এ সাফল্যে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

ঢাকা থেকে বেড়াতে আসা মানসুরা চামেলী ও বৃক্ষসখা শাখাওযাত নামের দুজন কুষ্টিয়ায় বেড়াতে এসে তুহিন আলীর কুল বাগান দেখে অভিভূত। বাগান দেখে তাদের সত্যি মনটা বেশ প্রফুল্ল হয়ে যায়। এই বাগানে এসে গাছের মিষ্টি কুল খেতে খেতে বলছিলো বাগানের সতেজ এবং টাটকা মিষ্টি বরই সত্যি আমাদের ্এই কুষ্টিয়া সফরকে অনন্য মাত্রায় এনে দিয়েছে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তাকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। জৈব সার ব্যবহার করে যেন ফল ও সবজি উৎপাদন করতে পারে সেজন্য তাকে প্রশিক্ষণ এবং সহযোগিতা দিয়েছি।
তুহিন আলীর কুল বাগান আমরো পরিদর্মন করেছি। এলাকার মধ্যে সবচেয়ে বড় কুল বাগান তার। বেলে দোঁআশ মাটিতে এই কুলের ভালো চাষ হয়। তার কুল স্বাদের অনন্য। তিনি একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা।

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ ড. হায়াত মাহমুদ বলেন, জেলার বিভিন্ন উপজেলায় উন্নত জাতের আপেল কুল, বাউকুল, বল সুন্দরী কুল চাষ হচ্ছে। মিরপুর উপজেলার গৌড়দহ এলাকায় তুহিন আলী এখন অভিজ্ঞ কুল চাষি। তার বল সুন্দরী কুল চাষে সফলতা পেয়েছেন। আমাদের কৃষি অফিস থেকে তাদের সব ধরনের সহযোগিতা করছি। তাদের দেখে আরও মানুষ এই কাজে উৎসাহিত হবেন বলে আশা করছেন এই কর্মকর্তা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: কুল চাষে কুষ্টিয়ার তুহিনের সাফল্য
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাংনীতে ফসলী জমিতে মাটি কাটায় জরিমানা

Next Post

কর্ণফুলীতে ৫ বছরে ৯ খুন, নেপথ্যে ভয়ঙ্কর ‘কিশোর গ্যাং’

Related Posts

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় খবর

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের
জাতীয় খবর

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
প্রধান খবর

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

Next Post
কর্ণফুলীতে ৫ বছরে ৯ খুন, নেপথ্যে ভয়ঙ্কর ‘কিশোর গ্যাং’

কর্ণফুলীতে ৫ বছরে ৯ খুন, নেপথ্যে ভয়ঙ্কর ‘কিশোর গ্যাং’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist