কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় অটিজম সচেতনতা বিষয়ক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।
কুষ্টিয়া জেলা অটিজম স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা, পরিচর্যা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের প্রতি পরিবারের পাশাপাশি সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশে জেলা অটিজম স্কুল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post