কুষ্টিয়া প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া সদর-৩ আসনে লিফলেট বিতরণ, পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে লিফলেট বিতরন ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
পথসভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বশিউর আলম চাঁদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রমুখ।
লফিলটে বতিরণ ও র্যালী পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এই ৩১ দফা দাবি জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।
পথসভা শেষে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি এন এস রোড় ঘুরে বড়বাজার রকশী গলির মোড়ে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
প্রিন্ট করুন







Discussion about this post