Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় অপরিপক্ক তরমুজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে

সাইফুল by সাইফুল
Thursday, 14 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় অপরিপক্ক তরমুজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: বরকতপূর্ণ পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তরমুজ। এ বছর রোজা শুরুর সঙ্গে সঙ্গেই তরমুজের দামও বাড়ছে। তিনদিনের ব্যবধানে প্রতি কেজি অপরিপক্ক তরমুজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়। অথচ তিনদিন আগে ৫০-৫৫ টাকার মধ্যে পাওয়া যেত। 

ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ। ইফতারিতে সব শ্রেণির মানুষ ফল রাখার চেষ্টা করেন। রোজার কারণে তরমুজের দাম বাড়িয়ে ৮০ টাকা কেজি বিক্রি করা অস্বাভাবিক। তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তের অনেকেই তরমুজ কিনছেন না। অকারণে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে বাজারের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা। বুধবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া পৌর বাজার এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ফারুক হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমি ছাত্রাবাসে থেকে অনার্সে পড়ালেখা করি। রোজা আছি এজন্য তরমুজ কিনতে এসেছি। কিন্তু অপরিপক্ক তরমুজ ৮০ টাকা কেজি। একটা তরমুজ কেনার বাজেট নেই। এজন্য আজ কিনবো না। রোজার আগে যে তরমুজ ৫০-৫৫ টাকা কেজি ছিল, সেই তরমুজ রমজানে ৮০ টাকা কেজি। রমজানে অনেক দেশে জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে বাড়ে। এটা খুবই দুঃখজনক। বাজারে জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু কমে না। বাজার নিয়ন্ত্রণে নেই। সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণ করা। আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কষ্ট কেউ বোঝে না। 

তরমুজ ক্রেতা বাবলু মিয়া  বলেন, বাসার সবাই রোজায় আছে। ইফতারের জন্য ৮০ টাকা কেজি দরে তরমুজ কিনলাম। তরমুজ এখনো পরিপক্ক না। তবুও কিনলাম। তরমুজের এতো বেশি দাম জীবনেও দেখিনি ও শুনিনি। তিন কেজি ওজনের একটা তরমুজ ২৪০ টাকায় কিনলাম। বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রি করা হয়। অথচ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় না। সংসারে চাহিদামতো জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হয়। কারণ কম বেতনের বেসরকারি চাকরি করি। বেতন বাড়ে না, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে রাখা। বর্তমানে বাজার অনিয়ন্ত্রিত। বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। 

ওমর ফারুক  বলেন, ৮০ টাকা কেজি দরে ২০০ টাকা দিয়ে একটা তরমুজ কিনেছিলাম। বাসায় এনে ইফতারের আগে কেটে দেখি অপরিপক্ক। তরমুজের ভিতরে সাদা। স্বাদও ভালো না। বাজারে অপরিপক্ক তরমুজ বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এতে আমার মতো অনেকেই প্রতারিত হচ্ছে। বাজার মনিটরিং কর্মকর্তারা আমাদের কষ্ট বুঝে না। অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে কথা বলার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ মার্চ ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে নতুন জায়গা পেলো ৩ হাজার হকার

Next Post

আগুনে পুড়ল লাউয়াছড়া বনের ৬ একর টিলা ভূমি

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
আগুনে পুড়ল লাউয়াছড়া বনের ৬ একর টিলা ভূমি

আগুনে পুড়ল লাউয়াছড়া বনের ৬ একর টিলা ভূমি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist