- ওপেলিয়া কনি , কুষ্টিয়া// কুষ্টিয়ায় তীব্র শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ)। সংগঠনের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকায় ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ই জানুয়ারী) হাউজিং এফ ব্লকে অবস্থিত আইডিএফ স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএফ-এর নির্বাহী পরিচালক এস. এম. শফিউল আযম।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. শাফিউল আযম বলেন, “তীব্র শীতে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে এই অসহায় মানুষের শীতকষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব।”
সরকারি প্রচেষ্টার পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, আইডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দুস্থ ও অসহায় মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক কর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইডিএফ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//৭ জানুয়ারি ২০২৬//
প্রিন্ট করুন








Discussion about this post