কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের আইডিএফ স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিএফ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এসএম শাফিউল আজম।
এসময় তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংরেজির উপর গুরুত্ব দিয়েছি। কারন সারাবিশ্বে ইংরেজির গুরুত্ব রয়েছে। তিনি বলেন, শিশুদের জন্য জীবনের মৌলিক দক্ষতার পাশাপাশি লাইফ স্কিল শেখার আদর্শ বয়স ৫ থেকে ১০ বছর।
তিনি বলেন, পাঠ্যপুস্তকের পড়াশোনা যে শিশুর বেড়ে ওঠার জন্য অত্যাবশ্যক, এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে জীবনের মৌলিক দক্ষতা আসলে কী কী? এ প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক। একটা প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই বিষয়টি বোঝা যাবে। প্রশ্নটি হলো- একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের জীবনে বেঁচে থাকতে ও সমাজে চলতে কী কী কাজ করতে হয়? সে সবই জীবনের মৌলিক দক্ষতা।
তবে সব শিক্ষা সব বয়সের জন্য উপযোগী না। তাই শিশুকে লাইফ স্কিল শেখানোর ক্ষেত্রে সঠিক বয়সে সঠিক শিক্ষাটি দেওয়া জরুরি বলেও জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শিশুর আত্মবিশ্বাস তৈরি হয় বাবা-মা বা অভিভাবকের কাছে থেকেই। বাড়িতে অন্যান্য সদস্যদের মধ্যকার সুসম্পর্ক ও অভিভাবেকের সঙ্গে শিশুর সুসম্পর্ক এর প্রথম ধাপ। তবে ছোট ছোট সাফল্যে শিশুকে উৎসাহীত করা, তার কথা গুরুত্বের সঙ্গে শোনা ও শিশুকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে ট্রিট করার মধ্য দিয়ে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। এই আত্মবিশ্বাসই আপনার সন্তানকে অনেক কঠিন সময় মোকাবেলা করতে সাহায্য করবে।
আইডিএফ স্কুলের প্রোগ্রাম এডুকেশন অফিসার মামুনুর রশীদের সার্বিক তত্বাবধানে ও এডমিন উম্মে তাবাসসুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজা সুলতানা, নিকুসিমাজ এর পরিচালক সালমা সুলতানা, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন নাহার, সোনালী ব্যাংকে পিএলসি এনএস রোড শাখার সিনিয়র অফিসার হারুন অর রশীদ, আলামপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজাদুর রহমান, কেএসএম কলেজের সিনিয়র লেকচারার শাকিলা দোলা, ইকোনমি কুষ্টিয়ার চেয়ারম্যান এসএম জামাল, শিক্ষিকা জলি খাতুন, নারী উদ্যোক্তা ঝর্ণা খাতুন।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ভবন নয়—এটি একটি স্বপ্ন, একটি আলোর দিশারি। এই আইডিএফ স্কুল বছরের পর বছর ধরে কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলি দিয়ে গড়ে তুলছে।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post