নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় উলামা বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উলামা বিভাগের জেলা সেক্রেটারি জামায়াতের আইলচারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইয়াসির আরাফাত জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমীর হামজা।
বিশেষ অতিথি ছিলেন, মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় সেক্রেটারির মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, জামায়াতের নেতা হামিদুল ইসলাম বোরহান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, শ্রমিককল্যান ফেডারেশনের আইলচারা ইউনিয়ন সভাপতি এ্যাড, বিশারত আলী মাষ্টার, জামায়াতের আইলচারা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা এনায়েত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উলামা বিভাগের নেতা মাওলানা আল আমিন হুসাইন। দোয়া মোনাজাত করেন বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা মোহতামীম মুফতি আব্দুল হামিদ।
প্রিন্ট করুন






Discussion about this post