Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 29 April, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে ১২০ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও পেট্রোল ঢেলে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১০০-১২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে মোজাম মণ্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শেলী দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ান।

তারা দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী আমদানী ঘাট এলাকার বাসিন্দা ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত আব্দুল জব্বার দেওয়ানের ছেলে। শেলী দেওয়ান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আর তোফায়েল দেওয়ান চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার সন্ধ্যা কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে শেলি দেওয়ানকে এবং রাতে চিলমারী এলাকা থেকে তোফায়েল দেওয়ানকে গ্রেপ্তার করে র‍্যাব।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান।

মবিন খান জানান, চিতলমারী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় এজাহারনামীয় এক নম্বর আসামি শেলি দেওয়ান ও তিন নম্বর আসামি তোফায়েল দেওয়ানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপের লোকজনদের ওপর হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ। এতে ৫ জন গুরুতর দগ্ধসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে চিলমারী গামের দবির মণ্ডলের ছেলে দিনু মণ্ডল (৬৫), তার ছেলে ফারুক মণ্ডল (২২) ও তোফাজ্জল হোসেনের ছেলে আকতার মণ্ডল (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আব্দুর রহমান কাজীর ছেলে সাইদুল কাজী (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, বিশু মণ্ডলের ছেলে ফজলু ডাক্তার ঢাকা পঙ্গু হাসপাতালে এবং জখম ও দগ্ধ প্রায় ১২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় মণ্ডল গ্রুপের মুজাম্মেল, ইকবাল, রানা, ইকলাস ও জহুরুল মণ্ডলের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন এবং অন্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান  বলেন, খা ও শিকদার গ্রুপের সঙ্গে মণ্ডল গ্রুপের বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খা ও শিকদার গ্রুপের লোকজন দফায় দফায় মণ্ডল গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনদের কুপিয়ে আহত করা হয়। এছাড়া কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়। এতে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। সবার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান  বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৯,২০২৩//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

Next Post

হাটহাজারীর মেখল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার !

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
দৌলতপুরে পদ্মা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

হাটহাজারীর মেখল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার !

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist