কুষ্টিয়া প্রতিনিধি:
ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে সিরাজুল হক মুসলিম হাই স্কুল, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসা ও আল-আমিন এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ১০০০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার ৫ জুলাই বেলা ১০ টায় এই চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার বিশিষ্ট চাউল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের প্রোপাইটর ও কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান, সাফ এনজিও এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, নদী রক্ষা কমিটির সদস্য মোঃ আলাউদ্দীন আহমেদ, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, আবরার ফাহাদ লাইব্রেরির পরিচালক রফিকুল্লাহ কালবি। ইমাম গাজ্জালী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার শিশু বিভাগের পরিচালক শানজিদ রহমান সিয়াম, আব্দুর রহমান সাকিব, শাহ সাব্বির আহসান, জোহা আহমেদ। গাছ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন মুসলিম হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম। এবছর ব্রিটিশ আমেরিকান ট্রোবাকো কোম্পানির কর্তৃপক্ষ ওষুধি, বনজ ও ফলজ মোট ২০০০ টি গাছের চারা প্রদান করে সহযোগীতা করেন। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, ২০১৪ সাল থেকে অত্র সংস্থা গাছ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post