কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে।
সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।
এঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এঘটনা ঘটনায় চোর দলের সমস্যারা। এসময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এঘটনা তা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা জানান, আমরা সিসিটিভি ফুটেছে দেখেছি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গতরাত ৩টা ০৪ মিনিটের দিকে মাফলার দিয়ে মুখ ঢাকা লুঙ্গি পরিহিত দুইজন আমাদের মেইন গেটের তালা হাতুড়ি দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা অফিসের ভিতরের সবগুলো আলমারির তালা ভাঙে।
তিনি বলেন , সকাল আটটার সময় অফিসে ঢুকে দেখি অফিসের মেইন গেটের তালাসহ ভিতরের আলমারি গুলোর তালা ভাঙ্গা।তারপরে আমরা ভিতরে ঢুকে সিসিটিভি ফুটেজ চেক করি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই এই দুইজন মরিয়া হয়ে কিছু খুঁজছে। তবে তারা দলিল পত্র কিছুই নেয়নি। অফিসের অন্যান্য সবকিছু অক্ষত রয়েছে।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের সার্ভেয়ার লিমন বলেন, সকালে এসে দেখি আমাদের অফিসের তালাগুলো সব খোলা।ড্রয়ার গুলো টেবিলের উপর রাখা আছে। ড্রয়ার গুলোর মধ্যে অনেক ভিসিআর এর বই ছিল। বইগুলো টেবিলের উপরে ছেড়ানোর ছিল।
তিনি আরো বলেন, কোন কিছু নিয়েছে কিনা আমরা তা বুঝতে পারছি না। কোন কিছু নিয়েছে কিনা আমরা যাচাই-বাছাই করে জানাতে পারবো।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রিন্ট করুন







Discussion about this post