কুষ্টিয়া : কুষ্টিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রি-হিফজ ও হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের হিফজুল কোরআনের গুরুত্ব ও আদর্শ জীবন গঠনে কুরআনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল (ক্যাপ্টেন) মোঃ নজরুল ইসলাম, প্রিন্সিপাল (একাডেমিক) মিস দিলরুবা পারভীন, ভাইস প্রিন্সিপাল মোঃ রেজাউর রহমান খান, ভাইস প্রিন্সিপাল মোঃ ফয়জুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন—”এই শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের হাফেজে কোরআন ও নৈতিক নেতৃত্ব। আমরা শুধু কোরআন মুখস্থ নয়, তাদের আদর্শ মানুষ হিসেবেও গড়ে তুলতে চাই।” এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ*– শুধু শিক্ষা নয়, আদর্শের ছোঁয়া বলেও যোগ করেন তিনি।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের শুভ সূচনা করা হয়। এরপর অনুষ্ঠানের মূল আলোচনা উপস্থাপন করেন প্রি-হিফজ ও হিফজুল কোরআন বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ওসমান গনি।
তিনি কোরআন হিফজের গুরুত্ব, নিয়মানুবর্তিতা, চরিত্র গঠন ও আমলভিত্তিক জীবনের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং সম্মিলিত দোয়া পরিচালনা করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক হাফেজ মোঃ আতিকুর রহমান।
প্রোগ্রামে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও মাদরাসা বিভাগের উস্তাদগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post