Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় এসবিএসএল কোম্পানি ২০ কোটি টাকা নিয়ে উধাও

কনি by কনি
Monday, 27 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় এসবিএসএল কোম্পানি ২০ কোটি টাকা নিয়ে উধাও
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার কুমারখালীতে এসবিএসএল নামের মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির বিরুদ্ধে ২০ কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে।

প্রতারণার মাধ্যমে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাজ্জাদ হোসেন ও একই জেলার মহেশপুর থানার মহসিন আলী এবং কুমারখালীর গোবরা গ্রামের আল- ইমরানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় তিনশত পরিবার।

রোববার বিভিন্ন এলাকা ঘুরে এসবিএসএল কোম্পানির প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত পৌরসভার তেবাড়িয়া গ্রামের হুমাইয়া, আলাউদ্দিন নগরের নাহিদ হাসান, শরিফ, টুটুল, বানিয়াকান্দির ইমন, যদুবয়রার সোবাহান ও ইমরানসহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এসবিএসএল কোম্পানির তিন প্রতারক জগন্নাথপুর ইউনিয়নের হান্নানের মাধ্যমে কুমারখালীতে কার্যক্রম শুরু করে। হান্নান স্থানীয়ভাবে ব্যবসায়ী হবার সুবাদে বিভিন্ন জনকে ফুসলিয়ে বারো শত টাকা দিয়ে এসবিএসএল কোম্পানির আইডি খুলতে বলে। এবং প্রতি আইডি থেকে প্রতিদিন ১০ টাকা ও আইডির বারো শত টাকার বিনিময়ে সমমুল্যর প্রোডাক্ট দেবার আশ্বাস দেয়। প্রথম পর্যায়ে কিছু ব্যক্তি টাকা ও প্রোডাক্ট পাবার কারণে তাদের মাধ্যমে একাধিক ব্যক্তি উৎসাহিত হয়। তারা আরো জানান হান্নানের সাথে পরবর্তীতে তারাপুরের হাসান সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এসবিএসএল কোম্পানিতে যোগ দেয় এবং তাদের কোম্পানির ফাউন্ডার ঘোষণা দিয়ে তাদের মাধ্যমে প্রায় ৩ লক্ষাধিক আইডি খোলা হয়। তারা জানান, বিভিন্ন জেলা থেকে এসবিএসএল কোম্পানি প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকার অধিক হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে হুমাইয়া জানান হান্নানের মাধ্যমে তিনি কোম্পানিতে যোগদান করেন। তিনি আত্মীয় ও বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে ২২ লাখ টাকা বিনিয়োগ করেছেন।বর্তমানে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি হান্নানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

বানিয়াকান্দি গ্রামের কলেজ ছাত্র ইমন জানান তার বাবা একজন ভ্যান চালক। তারাপুরের হাসান তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে এসবিএসএল কোম্পানিতে ২ লাখ টাকা বিনিয়োগ করায়। বর্তমানে হাসানকে টাকার কথা বলতে গেলে সে কোন পাত্তা দিচ্ছেনা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান । হাসান এভাবে আরো দুইশত আইডি বিভিন্ন জনকে দিয়ে খুলিয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কোম্পানির ফাউন্ডার হান্নানের সাথে কথা বললে জানান, তিনিও প্রতারণার স্বীকার তিনিও মোটা অংকের টাকা বিনিয়োগ করেছেন এসবিএসএল কোম্পানিতে। তিনি এসবিএসএল কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মহসিন আলী ও অর্থ পরিচালক আল- ইমরানের বিরুদ্ধে কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, অর্থ হাতিয়ে নেবার বেশকিছু অভিযোগ পেয়েছি। খোঁজ খবর নেয়া হচ্ছে। কোম্পানির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//২৭ জুন-২০২২//

Tags: কুষ্টিয়ায় এসবিএসএল কোম্পানি ২০ কোটি টাকা নিয়ে উধাও
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে রেলওয়ে স্টেশন মাদকের আখড়া

Next Post

হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist