কুষ্টিয়াতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠণে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর তারিখ বৃহস্পতিবার সকাল ১১.টায় কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য প্রদান করেন মোঃ আবদুল জলিল, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই/২০২৪ এর গণঅর্ভুত্থানে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানো, সত্যকে সত্য বলা, দুর্ণীতির বিরুদ্ধে রুখে দাড়ানো, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, তরুণদের আগামীর চ্যালেঞ্জ উত্তোরণ, যুগে যুগে জাতির ক্রান্তিলগ্নে তরুণদের অবদান, বিশ্ব উপযোগি হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তোলা, আগামি নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট প্রদানে উৎসাহপ্রদান, বহুমুখী শিক্ষার গুরুত্ব ও জাতীর উন্নয়ণে তরুণসহ সকল শ্রেণির জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ।
মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া তার বক্তব্যে দেশ ও জাতীর উন্নয়নে সময়ের গুরুত্ব, উদ্যোক্তা মানষিকতা,দেশের যে কোন ক্রান্তিলগ্নে তরুণদের অসীম সহসীকতা ও প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন । মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া বিশেষ অতিথির বক্তব্যে দেশের উন্নয়নে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি, মাদক পরিহার, পরিবেশ সচেতনতা, নৈতিকতা ও মূল্যবোধ, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতি ও ঐতিহ্য সংক্ষণ, সামাজিক দায়িত্ববোধ, উদ্ভাবন, প্রযুক্তিগত স্টার্টআপ ও শান্তি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মসহ সকল শ্রেণির জনগণের দায়িত্বশীল আচণের উপর গুরুত্বারোপ করেন।
মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া তাঁর বক্তব্যে আগে নিজেদের ইতিবাচক বদলানো, অন্যায়ের বিরুদ্ধে যুগেযুগে তরণদের সাহসী ভূমিকা, দেশের উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা, দেশের উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
মোঃ আতিকুল ইসলাম, সহকারি পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,কুষ্টিয়া ও শাহনাজ পারভীন রিপা, ডেপুটি কো- অর্ডিনেটর,যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ ফারুক হোসেন।
প্রিন্ট করুন









Discussion about this post