কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় নকল স্টিকার তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ উপকরণসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন। অভিযানের পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন গলিতে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল কারখানাটিতে তল্লাশি চালিয়ে ১৫,৫০০ পিস নকল ব্যান্ডরোল, ৭১৫ পাতা বিদেশি প্রসাধনী স্টিকার, ৪৫০ গ্রাম ফয়েল পেপার, মোড়ক তৈরির ৪টি ফর্মাসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে।
এসময় কারখানায় কাজ করা মোঃ নিরব ইসলাম (১৯) এবং আব্দুল আওয়াল (৪৫)–কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পলাতক রয়েছে— মাহামুদ হাসান @ কারী (৪৫), শরিফুল ইসলাম (৪২), মোঃ মিলন উদ্দিন শেখ (৫০) এছাড়া আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি অভিযুক্ত বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের জব্দকৃত আলামতসহ কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কারখানাটি সিলগালা করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করে।
প্রিন্ট করুন







Discussion about this post