কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা কারাগারে মাদক মামলার এজাহার নামীয় হাজতী যুকব বিদ্যুৎ আলী (২৭)র রহস্যজনক মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ হতাশা জনিত কারনে
গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করে জেল সুপার মো: শরিফুল আলম বলেন, ‘বিদ্যুৎ ভেড়ামারা থানার একটি মাদক মামলা হাজতী বন্দি হিসেবে গত ডিসেম্ববরের ১৪ তারিখ হতে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগান বিদ্যুৎ’। এসময় ডিউটিরত কারারক্ষিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী
বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন’।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত বিদ্যুৎ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের
প্রান্তিক কৃষক চাঁদু আলী’র ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানার মাদক মামলা নং জি আর ১২৮/২০২৪ রয়েছে।
শনিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গের সামনে আলাপকালে নিহতের পিতা চান্দু আলী বলেন, অন্যের জমিতে বর্গা চাষ করে কোন রকম অভাব অনটনের মধ্যে দিয়ে পরিবারের দিন চলতো। কলেজে ভর্তি হওয়ার পর থেকে ওর লেখাপড়ার খরচও ঠিকমতো দিত পারতাম না। বছর পাচেক পূর্বে হঠাৎ ওর আচরণ খারাপ হতে থাকে। নানা ভাবে
চেষ্টা করেও ফল না পাওয়ায় শেষ পর্যন্ত বিয়ে দিই যাতে করে ভালো হয়ে যায়। বিয়ের পর অনেকটাই আগের অবস্থা থেকে ফিরে আসে। চার বছর আগে বিদ্যুৎ ভেড়ামারা ডিগ্রী কলেজ থেকে বিএ পাস করে। পরে একটা চাকরীর জন্য নানা জায়গায় ঘুরে ঘুরেও কোন কিছু না হওয়ায় আবার সেই নেশার জগতে ঢুকে মাদকাসক্ত হয়ে যায়’।
একপর্যায়ে ওর বিরুদ্ধে মাদক মামলা হয় ভেড়ামারা থানায়। একবার পুলিশ ধরেছিলো, আমি জামিন করায়ে নিয়ে যায়। তারপরও যখন আবারও মাদক মুক্ত না হওয়ায় আমিও
চাচ্ছিলাম কিছুদিন জেলে থাকলে হয়তো নেশাটা কেটে যাবে’। কিন্তু শেষ পর্যন্ত নেশা কাটর সময় আর ওর জীবনে আসলো না। গত দুই দিন আগেই আমি ওর সাথে দেখা করে বলে গিয়েছি যে সামনের ডেটে জামিন করায়ে নিয়ে যাবো। এসময় ওকে সুস্থ অবস্থায় দেখে গিয়েছি। আজ(শনিবার) সকালেই জেলখানা থেকে ফোন করে আমাদের জনায় যে বিদ্যুৎ খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, শনিবার সকালে জেলা কারাগার থেকে অচেতন এক যুবককে জরুরী বিভাগে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত: ঘোষনা
করেন। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিলো। প্রাথমিক ভাবে কেস হিষ্ট্রিতে উল্লেখ করা হয়েছে এটা আত্মহত্যা জনিত মৃত্যু। তবে ঠিক কি কারনে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।
এঘটনায় কারাগারের মতো খোলামেলা স্থানে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার বিষয়টি সার্বিক ভাবে কারাগারের নিরাপত্তা ও নজরদারিকে প্রশ্নবিদ্ধ করে বলে সচেতন মনে করে।
প্রিন্ট করুন







Discussion about this post