কুষ্টিয়া প্রতিনিধি:
বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (ডিআই) কুষ্টিয়া শাখার যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিইবি কুষ্টিয়া জেলার আহ্বায়ক প্রকৌশলী আব্দুল বারী, সদস্য সচিব প্রকৌশলী আশরাফুল আলী (সাবেক ভিপি), অর্থ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, সদস্য হাসানুর রহমান রনি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান রনক।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এস.এম. ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ, সালমান, ইব্রাহিম, প্রান্তিক, মার্জিন, শিমুল, বিজনসহ স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনতা।
দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক উল্লেখ করে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তারা আরও বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার আরোগ্য কামনা করছেন। আমরা আশা করি, তিনি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও জীবনের নিরাপত্তা কামনা করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post