Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় খেলাফত মজলিসের বিজয় র‍্যালি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 5 August, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় খেলাফত মজলিসের বিজয় র‍্যালি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।‌ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় শহরের পাবলিক লাইব্রেরী থেকে এই বিজয় র‍্যালী বের হয়।
র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক এনএস রোড, সিঙ্গারমোড়,বকচত্বর,শাপলা চত্বর,মজমপুর প্রদক্ষিণ করে শহরের চৌড়হাস মোড়,মোল্লাতেঘড়িয়া হয়ে লাহিনী বটতলা মোড়ে এসে শেষ হয়। র‍্যালীতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, দলীয় প্রতীক এবং বিভিন্ন স্লোগান সম্মিলিত ব্যানার ফেস্টুন দেখা গেছে।
পরে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা কার্যালয়ে নেতাকর্মীদের গণসমাবেশের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদীস মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও কুষ্টিয়া-২ আসন (মিরপুর ভেড়ামারা) এর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওলানা ইলিয়াস শাহ্, মাওলানা আব্দুল মোমিন,মুফতী সাব্বির, মওলানা আব্দুল মতিন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুল্লাহ খালিদ, মাওলানা শারাফাত হোসেন, মাওলানা তরিকুল ইসলাম,মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর সহ অসংখ্য নেতাকর্মীরা।

এসময় সভাপতি মাওলান আব্দুল খান বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে দেশকে দুঃশাসন, জুলুম ও ভোটহীনতার রাজত্বে নিমজ্জিত করে রেখেছিলো। তার নির্যাতন নিপীড়ন থেকে এদেশের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আলেম-ওলামারাও রক্ষা পায়নি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে। নতুনভাবে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, সরকার পতনের পর মানুষ যখন একটু স্বস্তি আশা করেছিলে, তখনই আরেকটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা গোষ্ঠী নতুন রূপে আবির্ভূত হয়েছে। তারাও আবার নতুন করে সাধারণ মানুষকে জিম্মি করে লুটপাটে নেমেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কেউ যদি শেখ হাসিনার মতো অন্যায়কারী, গণবিরোধী, ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। তাদেরও ছাড় দেওয়া হবে না।
কুষ্টিয়া জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুজ্জামান বলেন,বাংলাদেশ খেলাফতে মজলিস বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। দলটি কখনো কোনো সরকারের পদলেহন করেনি। বরং সত্য ও ইনসাফের কথা বলেই রাজনীতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যখন কেউ সাহস করে উচ্চকণ্ঠে কথা বলেনি, তখনও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, খেলাফতে মজলিস শুধু রাজনৈতিক দল নয়, এটা একটি আদর্শিক সংগ্রাম, যা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি সমাজব্যবস্থা কায়েমের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী

Next Post

কুষ্টিয়ার মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Related Posts

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

Next Post
কুষ্টিয়ার মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়ার মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist