স্টাফ রিপোর্টার, কুষ্টিয়াঃ “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়াতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের (জিওপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে বেলুন উড়িয়ে, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক জিলহজ্ব খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, “গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে।” সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রিন্ট করুন








Discussion about this post