মোমেছুর রহমান, কুষ্টিয়া:
সরকারীভাবে ওএমএস কার্যক্রমের আওতায় আটা তৈরির জন্য বরাদ্দকৃত গম মিলিং না করে কালোবাজারে গম বিক্রি করার দায়ে গিনি অটো ফ্লাওয়ার মিলের অনুকুলে গম বরাদ্দ বাতিল করে দেন কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক। একই অভিযোগে আকবর এগ্রো ফুড প্রোডাক্টস্ অটো ফ্লাওয়ার মিল ও ওয়েল মিলের কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং লালনশাহ ফ্লাওয়ার মিলের সাথে চুক্তি বাতিল করা হয়। বর্তমান আবারও গিনি অটো ফ্লাওয়ার মিল ও আকবর এগ্রো ফুড প্রোডাক্টস্ অটো ফ্লাওয়ার মিল ও ওয়েল মিলের অনুকুলে পূর্বের ন্যায় আবারও গম বরাদ্দ দেয়ার আদেশ দেয়ায় কুষ্টিয়াজুরে চলছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, উৎকোচ দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই গম বরাদ্দের আদেশ মিলেছে তাদের।
সূত্র জানায়, কুষ্টিয়ার বেশ কয়েকটি অটো ফ্লাওয়ার মিলের সাথে খাদ্য বিভাগের চুক্তি রয়েছে। এ মিল গুলো তাদের বরাদ্দ অনুযায়ী সরকারী গোডাউন থেকে গম উত্তোলন করে আটা তৈরী করে সরকারী ফুড গুদামে প্রেরণ করবে। সরকারী গুদাম থেকে কুষ্টিয়া শহরের প্রতিটি পয়েন্টের ওএমএস ডিলাররা ১ মেঃ টন আটা ও ১ মেঃ টন চাউল ডিও’র মাধ্যমে নিজ নিজ পয়েন্টে নিয়ে চাউল প্রতিকেজি ৩০ টাকা ও আটা প্রতিকেজি ২৪ টাকা দরে হত দরিদ্র মানুষের মাঝে বিক্রয় করবে। অথচ মিল মালিকরা তাদের বরাদ্দকৃত উন্নতমানের সাদা গম সরকারী গুদাম থেকে উত্তোলন করে উচ্চদরে অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল। সরকারী ভাবে বরাদ্দ পাওয়া উন্নতমানের ভালো সাদা গম কতিপয় মিল মালিক কালোবাজারে বিক্রি করে দেয়ার পর তারা খোলাবাজার থেকে কমমূল্যে নি¤œমানের পোকাযুক্ত গম ক্রয় করে নিজ নিজ মিলে আটা তৈরী করে সরকারী গুদামে সরবরাহ করে আসছিল।
ঘটনা সূত্রে জানা যায়, খাদ্য বিভাগের সাথে চুক্তি অনুযায়ী গত ২১ ডিসেম্বর ২৬ মেঃ টন গম করাদ্দ পায় গিনি অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আরিফ চৌধুরী। এরমধ্যে সাড়ে ১৩ মেঃ টন সাদা গম সরকারী গুদাম থেকে উত্তোলন করে পাবনা ট-১১-০৬৫৮ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাক যোগে কুষ্টিয়া শহরের বড় বাজারের অসাধু ব্যবসায়ী কালাম হোসেনের কাছে রুমান এন্টার প্রাইজে নিয়ে যায়। সেখানে ট্রাক থেকে গম আনলোড করার সময় এই চক্রটি হাতেনাতে ধরা পড়ে। এই একই তদন্তে কুষ্টিয়ার আরেকটি প্রতিষ্ঠান আকবর এগ্রো ফুড প্রোডাক্টস্ অটো ফ্লাওয়ার মিল ও ওয়েল মিলের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায়। এই গম পাচার এবং কালোবাজারী সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে তাৎক্ষনিকভাবে তদন্ত সাপেক্ষে আকবর এগ্রো ফুড প্রোডাক্টস্ অটো ফ্লাওয়ার মিলসহ সংশ্লিষ্ট অসাধু চালানের সাথে যুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
উল্লেখ্য, খাদ্য বিভাগের নিয়ম অনুযায়ী কোনো মিল কর্তৃপক্ষ সরকারী গম কালোবাজারে বা খোলা বাজারে অবৈধভাবে বিক্রি করলে চুক্তি লঙ্ঘন হয়। যার কারনে তাদের লাইসেন্স স্থগিত ও গম বরাদ্দ বাতিল করা হয়। ঠিক এমনই অভিযোগে মেসার্স লালন শাহ অটো ফ্লাওয়ার মিলের বরাদ্দ বাতিল করা হয়েছিল।
এ ব্যাপারে গিনি অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আরিফ চৌধুরীর কাছে কিভাবে গম বরাদ্দের আদেশ পেলেন জানতে চাইলে তিনি বলেন, ্আমি কিভাবে গম বরাদ্দের আদেশ পেলাম এটা ডিসি ফুড অফিস থেকে জেনে নেন। এরপর তিনি বলেন, ৬ মাসের যে শাস্তিÍ ছিল এটা দেয়ার পরে চালু হয়েছে। গম বরাদ্দ পেয়েছি। ৬ মাস গম বরাদ্দ স্থগিত ছিল। কোন জড়িমানা দিতে হয়নি। ওই ঘটনার সময় স্পটের গম তারা স্পটেই পেয়েছে। তাদের গম অনুযায়ী তারা আটা পেয়ে গেছে। এখানে কোন ব্যত্যয় ঘটেনি। তারা আমাকে সতর্কতার জন্য ৬ মাস পর্যবেক্ষনে রেখে ছিলেন। এই পর্যবেক্ষনে আমি উর্ত্তীন হয়েছি। একাধিকবার কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে আমার মিল পরিদর্শন করেছে। পরিদর্শন করে তারা মনে করেছে, না এই মিলের বরাদ্দ পাওয়া উচিৎ। তখন তারা পূনরাই তদন্ত করে আমাকে গম বরাদ্দ দিয়েছেন।
এ ব্যাপারে আকবর এগ্রো ফুড প্রোডাক্টস্ অটো ফ্লাওয়ার মিল ও ওয়েল মিলের ম্যানেজার পিন্টু বলেন, আমাদের (শো-কজ) নোটিশ দেয়া হয়েছিল। আমরা জবাব দিয়েছি। এরপর ডিসি ফুড স্যার আমাদের ক্ষমা করে দিয়েছেন।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আল্ ওয়াজিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
একই বিষয় নিয়ে কুষ্টিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু হেনা মোস্তফা কামালের সাথে তার মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এটা ডিসি ফুড স্যারকে প্রশ্ন করেন। ডিসি ফুড স্যার বরাদ্দ দেন আর আমি ডিও দিই। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না।
অপরদিকে গড়াই অটো ফ্লাওয়ার মিলের দুইজন স্বত্বাধিকারীর মধ্যে আইনুর রহমানের মৃত্যুর পর তাদের লাইসেন্স খাদ্য অধিদপ্তরের আইন অনুযায়ী বাতিল হয়ে যায়। এ ব্যাপারে বর্তমান গড়াই অটো ফ্লাওয়ার মিলেরস্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান জানান, আমার ভাইয়ের মৃত্যুর কারনে আমাদের লাইসেন্স বাতিল হয়ে যায়। প্রাই দেড় বছর আমাদের বরাদ্দ বন্ধ হয়ে গেছে। আমার ভাই আইনুরের মৃত্যুর পর আমি একাধিকবার খাদ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী পূনরাই লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত আমি লাইসেন্স পাইনি। ঠিক একই কারনে কর্ণফুলি অটো ফ্লাওয়ার মিলের লাইসেন্স বাতিল হয়ে যায়। এ প্রতিষ্ঠানেরস্বত্বাধিকারী আক্কাস আলী গত ২০২৫ সালের আগষ্ট মাসের ৯ তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বর্তমান ওই মিলের প্রোপ্রাইটর ইরফান আলী প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ পূনরাই লাইসেন্স পাওয়ার আবেদন করলেও তিনি এখনও লাইসেন্স পাননি বলে অভিযোগ করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post