নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হঠাৎ করেই চাল, তেল, পেঁয়াজ, গ্যাস, সবজি, ডিম, বয়লার, মাছ, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে আলাউদ্দিন নগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে বিভিন্ন পেশার মানুষের কাছে কেন্দ্রীয় ঘোষিত লিফলেট বিতরণ করেন।
সে সময় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের আকাশছোঁয়া ঊর্ধ্বগতিতে জনগণ চরম কষ্টে আছে।
আর তাই আমাদের সকলকে গণবিরোধী এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুয়িদ বাবুল, যুব বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান পিন্টু, সহ আইন বিষয়ক সম্পাদক – এ্যাডঃ শাতিল মাহমুদ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ও কুমারখালী থানা ছাত্রদলের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম সাবু।
কুমারখালী থানা বিএনপির সহসভাপতি ও নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজ সদ্দার, বিএনপি নেতা আঃ মান্নান, কামির উদ্দিন, আব্দুর রাজ্জাক, মতিয়ার রহমান, একরামুল হক,আবেদ আলী প্রমুখ
এছাড়াও ছাত্রদলের নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল।
প্রিন্ট করুন









Discussion about this post