জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ে প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ই সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ এর সার্বিক তত্ত্বাবধানে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ‘ভেড়ামারা উপজেলাবাসী’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ভেড়ামারা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজার হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করেন। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম অত্যন্ত নিচু হওয়ার কারণে সাধারণ যাত্রী, বিশেষ করে প্রবীণ, শিশু, অসুস্থ ব্যক্তি এবং নারী যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়তে হয়েছে। বক্তারা অবিলম্বে প্ল্যাটফর্ম উঁচুকরণ এবং স্টেশনের সার্বিক আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলাবাসীর এই ন্যায্য দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা খায়রুল আমিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক , আরিফুল ইসলাম নান্টু।
এছাড়াও কর্মসূচিতে আরও অংশ নেন পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, বাহিরচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিয়ত ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াশিম আকরাম, পৌর ছাত্রদলের আহবায়ক শ্রী অমিত রায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড বাবলুসহ স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও সাধারণ রেলযাত্রীরা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post