Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ডা. হোসেন ইমামের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 25 October, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ডা. হোসেন ইমামের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া:

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন আর এম ও ডা ইমাম হোসেন। তিনি প্রায় ৪০ জন প্রার্থীকে জেলার বিভিন্ন উপজেলা হতে জড়ো করেন গভীর রাতে।
অভিযোগ জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসেন ইমাম তার নিউ সান ডায়াগনস্টিক সেন্টার ও পাশের একটি চারতলা ভবন এবং তার নিজ  বাসায় নিয়ে প্রশ্নপত্র ফাঁস করেন। সেই ফাঁসকৃত প্রশ্নপত্র  প্রার্থীদের মুখস্থ করিয়ে পরীক্ষার কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওইসব পরীক্ষার্থীকে তার মাগুর মাছের পুকুর এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়। পরীক্ষার্থীদের নিয়ে আসার সম্পূর্ণ প্রক্রিয়াটি ডা.  হোসেন ইমামের বড়ো ভাই নান্নু উপস্থিত থেকে নিউ সান ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আরিফুল ইসলাম ও বিশ্বস্ত কর্মচারী সুরুজের মাধ্যমে করা হয়। এভাবে নিয়োগ বাণিজ্য করতে পরীক্ষার্থী প্রতি ১৬-২২ লক্ষ টাকায় চুক্তি করা হয়। দুইটা ব্যাংক চেক ও তিনটা ১০০ টাকার স্ট্যাম্প  জমা রেখে এসব পরীক্ষার্থীকে ফাঁসকৃত প্রশ্ন পড়ানো হয় বলে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র নিশ্চিত করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় সিভিল সার্জনের নির্ধারিত শহরের কেন্দ্রগুলোতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারীর ১১৫ টি পদে  বিতর্কিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গোপন সূত্রের মাধ্যমে এ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার কুচিয়ামোড়া ও ভেড়ামারা উপজেলার পরানপুর এলাকা থেকে সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীদের এনে ফাঁসকৃত প্রশ্ন পড়ানো অথবা গোপনে পরীক্ষা নেওয়া হবে বলে তথ্য পায় টিম ‘আপডেট কুষ্টিয়া’। এর প্রেক্ষিতে টিম ‘আপডেট কুষ্টিয়া’র সদস্যরা দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, ত্রিমোহনী, মঙ্গলবাড়িয়া, মজমপুর, বটতৈল মোড় হাসপাতালসহ বেশ কয়েকটি স্থানে অবস্থান নেয়।
সূত্রের তথ্যানুযায়ী এ্যাম্বুলেন্স এসে থামে নিউসান ডায়াগনস্টিক সেন্টার ও পার্শ্ববর্তী নিউরন কোচিং সেন্টারের গলির মধ্যে। প্রথমে সেখানেই ১০/১২ জন পরীক্ষার্থী অত্যন্ত গোপনে নামিয়ে পাশের চারতলা ভবনে নিয়ে যাওয়া হয়। এরপর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সকাল ৬:১০টা  থেকে ৬:২০ টার দিকে তাদের ডা.হোসেন  ইমামের বাড়ির উদ্দেশ্যে বের করে দেওয়া হয়। নিউসান ডায়াগনস্টিকের ম্যানেজার আরিফুল ইসলাম এক নারী পরীক্ষার্থীকে তার বাইকে করে নিয়ে যান। বাকিরা পায়ে হেঁটে যান। এর কিছুক্ষণ পরে পরীক্ষার্থী বহনকারী আরেকটি এ্যাম্বুলেন্স এসে হাজির হয়। কিন্তু প্রতিবেদকদের চোখ ফাঁকি দিতে ওই এ্যাম্বুলেন্সের পরীক্ষার্থীর নিউসানে না নামিয়ে কলেজ মোড়-পুরাতন কাটাইখানা মোড়-জামতলা মোড় ঘুরিয়ে মাগুর মাছের পুকুর এলাকায় ডা. হোসেন ইমামের বাড়ির সামনে আনা হয়। জামতলা মোড় থেকে একজন পরীক্ষার্থীকে এ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর ডা. হোসেন ইমামের বাড়ির প্রধান ফটক (গেট) খুলে এ্যাম্বুলেন্স থেকে প্রবেশপত্র হাতে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে তার বাসায় ঢুকতে দেখা যায়। এসময় ডা. হোসেন ইমামের বড়ো ভাই নান্নু ওই শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন। এ দৃশ্যটি টিম ‘আপডেট কুষ্টিয়া’ গোপন ক্যামেরায় ধারণ করেন। পরে আরও কয়েকটি  গণমাধ্যমের কর্মীরা ওই বাড়ির সামনের গলিতে মারুফ হোসেন (রোল: ২৪১৭১১০০০৩৫) নামে একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশ পত্র, আবেদনপত্র  সহ অন্যান্য কাগজপত্র নেওয়ার সময় নান্নু ধরা পড়ে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে আত্মীয় বলে পরিচয় দিতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দেন। এরপর থেকে গণমাধ্যম কর্মীরা অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নান্নু প্রতিবেদকদের সাথে তর্কে  জড়ানোর চেষ্টা করেন এবং বিভিন্ন লোকজন ডেকে আনাগোনা করাতে থাকে। তবে প্রতিবেদকরা সকল প্রতিকূলতা  উপেক্ষা করে সেখানেই অবস্থান করেন। এক পর্যায়ে পরীক্ষার সময় ঘনিয়ে আসলে একজন, দুইজন করে পরীক্ষার্থীদের বাইরে বের করতে থাকেন। প্রতিবেদকরা তাদের সাথে কথা বলে পরীক্ষার্থী বলে নিশ্চিত হন। এর প্রায় ১৫ মিনিট পরে প্রায় এক ডজন পরীক্ষার্থীকে একসাথে বের করে দেন। পরীক্ষার্থীরা বের হয়ে সাংবাদিক দেখে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। কেউ কেউ দৌড়ে পালিয়ে যায়। তারপরও প্রতিবেদকরা কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলতে সক্ষম হয়।এবং সবাই সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী  নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থী বলে নিশ্চিত হয়। তবে ভেতরে তাদের ফাঁসকৃত প্রশ্ন পড়ানো হয়েছে বলে নাম,পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান এক পরীক্ষার্থী।

এছাড়াও বেশ কয়েকটি  গোপন সূত্রে জানা যায়, অনেক রুমে পরীক্ষার্থীরা অস্বাভাবিকভাবে কম সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেছেন। কেউ কেউ প্রশ্ন ফেলে শুধুমাত্র উত্তরপত্রের বৃত্ত ভরাট করছিলেন। বেশকিছু পরীক্ষার্থী দেড় ঘন্টার পরীক্ষা আধা ঘন্টায় শেষ করেছেন বলেও সূত্রগুলো জানায়।

অভিযুক্ত নান্নু প্রতিবেদককে জানান, তার আত্মীয় স্বজনরা তার বাসায় থেকে  পরীক্ষা দিতে এসেছেন। কিন্তু এতো আত্মীয়-স্বজন একই চাকরির প্রার্থী  হলো কিভাবে সে প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি।  ডা. হোসেন ইমামের মোবাইলে কল দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন (সিএস) শেখ মোহাম্মদ কামাল হোসেন ফোন কল তিনি রিসিভ করেননি। তার কার্যালয়েও তাকে পাওয়া যায়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা আটক

Next Post

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির সম্পাদক নাজমুল

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির সম্পাদক নাজমুল

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির সম্পাদক নাজমুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist