Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ড্রেজিংয়ের আড়ালে ‘মাটি দস্যুতা’, রাজস্ব হারাচ্ছে সরকার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 14 July, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ড্রেজিংয়ের আড়ালে ‘মাটি দস্যুতা’, রাজস্ব হারাচ্ছে সরকার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক,কুষ্টিয়া:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী তীরবর্তী এলাকা এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় সরকারি ইজারার আড়ালে চলছে ভয়াবহ ‘মাটি দস্যুতা’।
ড্রেজিংকৃত বালি অপসারণের নামে ফসলি জমির মাটি কাটার মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈকত এন্টারপ্রাইজ’।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি বালু উত্তোলনের আড়ালে ২০ শতাংশ কমিশনের বিনিময়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তায় অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি করে দিচ্ছে। এই অশুভ কর্মকাণ্ডে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম নিরাপত্তা ঝুঁকিতে।
অনুসন্ধানে অনিয়মের চিত্রঅনুসন্ধানে জানা যায়, গত মে মাসে কুমারখালীর এলঙ্গী হাসদিয়া বালু মহাল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং করা ২ লাখ ২ হাজার ৫০০ ঘনমিটার বালি অপসারণের কাজ পায় ‘সৈকত এন্টারপ্রাইজ’। ৭৯ লক্ষ ৭৪ হাজার টাকার এই প্রকল্পটিকে পুঁজি করে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে শুরু হয়েছে এই অবৈধ বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, ড্রেজিংয়ের বালি সরিয়ে নেওয়ার কথা থাকলেও ভেকু (এক্সকাভেটর) দিয়ে মূল্যবান কৃষি জমির মাটি কেটে লুট করা হচ্ছে।রাজনৈতিক ছত্রছায়ায় ‘টাকা ভাগবাটোয়ারা’এই অবৈধ বাণিজ্যের টাকা ভাগবাটোয়ারার একটি তালিকাও সামনে এসেছে, যেখানে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদের মধ্যে কমিশন বণ্টনের সুস্পষ্ট হিসাব পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে কুমারখালী উপজেলা জামায়াতের আমীর মো. সামছুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আনসার চেয়ারম্যানের ৪০ (শতাংশ), আমাদের ৪০ এবং ঘাটের মূল মালিকদের ২০—এই ছিল ভাগ।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামাণিক বলেন, এসবের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ওরা আমার নাম ভাঙাচ্ছে।
অথচ প্রেক্ষাপট ভিন্ন একাধিক সূত্রে জানা যায় আনসার প্রামাণিক এই বালুঘাট থেকে প্রায় অর্ধ কোটি টাকা কামিয়েছে। স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা দায় এড়ানোর চেষ্টা করেন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “আমার কাছে কোনো টাকা-পয়সা আসে না। ওখানে কে দায়িত্বে আছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

একই সুর কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের কণ্ঠে। তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি ঘাট কেন্দ্রিক কোনো টাকা-পয়সা গ্রহণ করি না। আমি এসবের কিছুই জানি না। অস্ত্রের মহড়া ও স্থানীয় আতঙ্কবালু মহালের দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। টাকা ভাগ-বাঁটোয়ারা ও ঘাট নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই ঘটছে গোলাগুলির মতো সহিংস ঘটনা। প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে প্রভাবশালী মহলের অনুসারীরা। ফলে প্রাণের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না স্থানীয় ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের প্রতিনিধি দাবি করেন, তারা মাটি কাটছেন না, বরং নির্ধারিত জায়গা থেকেই বালি অপসারণ করছেন।

অন্যদিকে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান জানান, ইজারাদার এখনি টাকা জমা দিয়েছেন, তবে কবে জমা দিয়েছেন নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। এবং প্রকল্পের মেয়াদ মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। তবে কাজের ওয়ার্ক অর্ডারের কপি দেখতে চাইলে তিনি তা তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হন। তিনি বলেন, ড্রেজিংয়ের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ কর্মকাণ্ড চললে তা খতিয়ে দেখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হুমকির মুখে কৃষি ও জননিরাপত্তা সরেজমিনে দেখা যায়, দিনরাত সমানে চলছে মাটি কাটার কাজ। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে নদী তীরবর্তী রাস্তাঘাট ও স্থাপনাগুলোও চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, এখনই এই লুণ্ঠন বন্ধ না হলে অদূর ভবিষ্যতে কুমারখালীর বড় একটি অংশ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।
প্রশাসনের আশ্বাস এবং বাস্তব পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল ব্যবধান দেখে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মাটি দস্যুদের এই দৌরাত্ম্য বন্ধে এবং সরকারি রাজস্বের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Next Post

১০ টনের সড়কে চলে ৩০ টনের গাড়ি, জনদুর্ভোগ চরমে

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
১০ টনের সড়কে চলে ৩০ টনের গাড়ি, জনদুর্ভোগ চরমে

১০ টনের সড়কে চলে ৩০ টনের গাড়ি, জনদুর্ভোগ চরমে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist