ওপেলিয়া কনি, কুষ্টিয়া// কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে জাতীয় দৈনিক ‘জনবাণী’ পত্রিকার প্রকাশনার ৩৫ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় শহরের সিংগার মোড়স্থ আজকের আলো মিডিয়া হাউজের হলরুমে এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
জনবাণী পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. গাজী মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলন বাজারের সম্পাদক মো. আনিসুজ্জামান ডাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী মাহাবুবুর রহমান বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে জনবাণী পাঠকদের আস্থা অর্জন করেছে। তৃণমূলের মানুষের কথা তুলে ধরে পত্রিকাটি আগামীতেও তার গৌরবময় যাত্রা অব্যাহত রাখবে।”
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, বিশিষ্ট কলাম লেখক মো. শহিদুল্লাহ, স্টার নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, নাগরিক টেলিভিশনের দেবাশীষ দত্ত, ডিবিসি নিউজের সাজ্জাদ হোসেন রানা, আলোকিত বাংলাদেশের আরিফ মেহমুদ এবং রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আরও অংশ নেন দীপ্ত টিভির দেবেশচন্দ্র সরকার, যমুনা টিভির রুহুল আমিন বাবু, ডেইলি স্টারের আনিস মন্ডল, দৈনিক কুষ্টিয়ার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু আহমেদ, কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক দেশতথ্যের নির্বাহী সম্পাদক ও জনকণ্ঠের মিরপুর প্রতিনিধি ওপেলিয়া কনি, এনপিবির জেলা প্রতিনিধি মিশুক ইসলাম,খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ সৌরভ হোসেন,নিরপক্ষের জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম,দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার বাদশা আলমগীর, দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মিন্টু ইসলাম সহ কুষ্টিয়ার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স পত্রিকার সাংবাদিকবৃন্দরা।
অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মিলিতভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//১৯ জানুয়ারি ২০২৬//
প্রিন্ট করুন








Discussion about this post