জাহিদ হাসান:
কুষ্টিয়া জেলার কদলতলা হাউজিং এ ব্লকে উদ্বোধন করা হয়েছে খাঁটি ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্যের প্রতিষ্ঠান “ধরণী ফুড – খাঁটি স্বাদের বিশ্বস্ত ঠিকানা”।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভেজালমুক্ত ও খাঁটি খাদ্যপণ্যের বিকল্প নেই। “ধরণী ফুড” সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে সম্পূর্ণ খাঁটি ও মানসম্মত বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক মধু, বিভিন্ন ধরনের আচার, ঘরোয়া মসলা, খাঁটি ঘি, হানিনাট, দেশি গুড়সহ আরও নানা পুষ্টিকর খাদ্যপণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কুষ্টিয়ার মানুষের কাছে খাঁটি ও নিরাপদ খাদ্য পৌঁছে দিতে “ধরণী ফুড” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।
উদ্বোধনের পর অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাফল্য কামনা করেন। স্থানীয়দের মধ্যেও নতুন এই প্রতিষ্ঠানের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
প্রিন্ট করুন









Discussion about this post