Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের ফসল

কনি by কনি
Friday, 13 May, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের ফসল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ড্রেনেজ খাল দখল করে মাছের ব্যবসা করে স্থানীয় দুইটি মসজিদ কমিটি। এতে অবাধ পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। ফলে কয়েক দিনের বৃষ্টিতে পাকা ধান, পাট, কলার বাগানসহ কয়েক হাজার বিঘা কৃষি জমি প্লাবিত হয়েছে।

এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর গোবিন্দপুর বিলে। এতে কয়েক কোটি টাকা কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
এলাকাবাসী ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চর গোবিন্দপুর বিল থেকে স্থানীয় উজ্জলের বাড়ি হয়ে গড়াই নদী পর্যন্ত  প্রায় এক কিলোমিটার ড্রেনেজ খাল। এই খাল দিয়েই বিলের অতিরিক্ত পানি প্রবাহিত হয়। খাল খনন করার শর্তে পানি প্রবাহের খাল দখল করে কয়েক বছর ধরে মাছের চাষ ও ব্যবসা করে গোবিন্দপুর ও চর এতনামপুর জামে মসজিদ কমিটি। কিন্তু মাছ চাষের ব্যবসা চলমান রাখলেও খাল খননে দুটি মসজিদ কমিটির কারো উদ্যোগ নেই। ফলে কয়েক দিনের বৃষ্টিতেই প্লাবিত হয়ে গেছে বিলটি।


পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হওয়ার কারণে গত কয়েক দিনের বৃষ্টিতে পাকা ধান, পাট, কলার বাগানসহ কয়েক হাজার বিঘা জমির ফসল প্লাবিত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সেখানকার কৃষকেরা।
শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের প্রায় ৬০ ফিট প্রস্থের এক কিলোমিটার খাল কৃষকদের দখলে। বর্তমানে সংকীর্ণ হয়ে প্রস্থ’ দাঁড়িয়েছে মাত্র ৫ থেকে ৭ ফিট। খালের মধ্যেই ধানের চাষ করা হয়েছিল। খননের অভারে খালের ভিতরে নেই কোন গভীরতা। পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের পাকা ধান ও পাট। কোথাও হাটু সমান আবার কোথাও বা মাজা সমান পানিতে দাঁড়িয়ে ধান কাটছেন কৃষকেরা। ধানে পঁচন লেগেছে।
এ বিষয়ে চর গোবিন্দপুর বিলের কৃষক আব্দুর রাজ্জাক টুটুল বলেন, এখানে ৫ বিঘা জমিতে ধান ও এক বিঘা জমিতে পাঠের চাষ রয়েছে। পাকা ধান গুলো এখনও পানিতে ভাসছে। আর পাটের চারা পানিতে ডুবে গেছে। দ্রুত পানি অপসারণ করা না গেলে তার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হবে।
রাজ্জাক জানান, ড্রেনেজ খাল দখল করে মসজিদ কমিটি মাছের ব্যবসা করে। কিন্তু খাল খনন করেনা। ফলে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হয়ে বিলের সকল ফসল পানিতে প্লাবিত হয়ে গেছে।
স্থানীয় কৃষক আবুল শেখ জানান, মসজিদ কমিটির কারণে বিলের কয়েক হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে গেছে। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতি হবে। দ্রুত খালটি খনন করে এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। আন চাষী ইসলাম শেখ বলেন, পাকা ধান পানিতে ভাসছে। গাড়িঘোড়া আসতে পারছেনা। তাই ধান কেটে পানিতে ভাসিয়ে ডেঙায় নিচ্ছি।
বিলে তিন বিঘা জমিতে ধানের চাষ করেছেন গোবিন্দপুর গ্রামের কৃৃষক হামিদুল ইসলাম। তিনি বলেন, দুই মসজিদ কমিটি খালের মাছ বিক্রি করে খায়। কিন্তু বারবার বলার পরেও তাঁরা খাল খনন না করায় পানি জমে পাকা ধান ডুবে গেছে। ধান কাটতে না পারলে পরিবার নিয়ে কি খাব? দু:শ্চিন্তায় ঘুম আসেনা।

পাট চাষী জাহাঙ্গীর আলম বলেন, পানিতে পাটগাছ ডুবে গেছে। দ্রুত পানি না সরালে গাছ মরে যাবে। কৃষকদের অনেক ক্ষতি হবে।
গোবিন্দপুর জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার আশরাফুল আলম বলেন, খালের মাছ বিক্রি করে দুই মসজিদের উন্নয়ন করা হয়। তবে নিয়মিত খাল খনন করা হয়। মসজিদ কমিটির সদস্য মো. মোস্তফা দাবি করেন এতদিন কারো কোন অভিযোগ ছিলোনা। এবার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, সরেজমিন পরিদর্শন করেছি। কৃষকদের স্বপ্ন পানিতে ভাসছে। খাল খননের জন্য ইউএনও স্যারের সাথে কথা বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, বিষয়টি জানতে পেরেছি। কৃষকদের স্বপ্ন বাঁচাতে এবং খাল খননের জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//১৩ মে-২০২২//

Tags: কুষ্টিয়ায় পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের ফসল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত

Next Post

খুলনায় দেয়াল ধসে ৩শিশু আহত

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
খুলনায় দেয়াল ধসে ৩শিশু আহত

খুলনায় দেয়াল ধসে ৩শিশু আহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist