কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা থানার মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একরাম মোল্লা (৭৪) নামে আপন ফুফার যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে মোঃএকরাম মোল্লা (৭৪)।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার সময় আসামি একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেয়া ১৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি প্রতিবন্ধী কিশোরী তার মায়ের কাছে খুলে বলে। ঘটনা শোনার পর ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে ভেড়ামারায় থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর এজাহার নামীয় আসামি একরাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০র সংশোধনী-২০০৩র ৯(১) ধারার অপরাধের অভিযোগএনে ভেড়ামারা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দেয় আদালতে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এ্যাডভোকেট আলহাজ্জ মোঃ আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় জড়িত আসামি একরাম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-সহ ৫০হাজার টাকা অর্থ দন্ডাদেশ অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post