Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 30 July, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি:
আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এ উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগরের সভাপতিত্বে এবং দৈনিক প্রথম আলোর কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, ঢাকা-কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এনটিভির স্টাফ রিপোর্টার শ্যামলী ইয়াসমীন, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম, ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিছ মণ্ডল, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ রানা, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার আহসান হাবিব, মানবজমিনের জেলা প্রতিনিধি এ জে সুজন, চ্যানেল নাইন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটন উজ্জামান, গ্রিন টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান এবং উপজেলা প্রতিনিধি জিয়ারুল, সারাবাংলার জেলা প্রতিনিধি আল আমিন রাব্বি, পারফেক্ট হোম ডিজাইন এন্ড কনসালটেন্সির পরিচালক মাহমুদ আল হাফিজ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাছরাঙা টেলিভিশন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। গণমানুষের সত্য তুলে ধরা, অন্যায়-অনিয়ম ও দুর্নীতির গভীরে গিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ এবং সাহসী অনুসন্ধানী সাংবাদিকতায় চ্যানেলটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম স্যামসন এইচ. চৌধুরীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সার্বিক সাফল্য এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভা শেষে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চারা বিতরণ

Next Post

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে: রাশেদ

Related Posts

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ
জাতীয় খবর

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

Next Post
এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে: রাশেদ

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে: রাশেদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist