এসএম জামাল, কুষ্টিয়া : বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরেন জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম।
এসময় তিনি বলেন, জনগণের কল্যাণে গৃহীত এসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা আরও বেগবান হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগর, সদস্য সচিব এএম জুবায়েদ রিপনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য ও প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের গৃহীত জনবান্ধব কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে।
এসময় গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি জেলা তথ্য অফিসের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post