Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় সাংবাদিক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা 

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Thursday, 10 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় সাংবাদিক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনার ছয় বছর পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৪৭জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে  সাংবাদিক মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ মোট ৪৭জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এজাহার নামীয় ৪৭ জন ছাড়াও অজ্ঞাত প্রায় আরও ২০ জনকে আসামী করা হয় উক্ত মামলায়। 

সাংবাদিক মাহমুদুর রহমান বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। এরপর বেলা সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

তারপর বেলা ২ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবে আসেন এবং সেখানে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ  সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। 

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ” ২০১৮ সালের ২২ জুলাই আমার উপর যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করবো  ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনবে সরকার।”

 তিনি আরোও জানান, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের মতো আরেকটি ফ্যাসিবাদ সরকার যেন ঘটিত না হতে পারেএবং বাংলাদেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও আদালতের মর্যাদা পাওয়ার কারণে এ মামলা দায়ের করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি । 

পরে বেলা তিনটার সময় কুষ্টিয়া সার্কিট হাউজে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। তারপর বিকাল ৪ টার সময় বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে যান। 

উল্লেখ্য, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তার মেয়ে পুতুল ওয়াজেদ ও ভাগনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে  কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার বাদী হয়ে মামলা দায়ের করেন। 

২০১৮ সালের ২২ জুলাই উক্ত মামলায় মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত। জামিন পাওয়ার পর দুপুর ১টা থেকে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা আদালত চত্বরে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন এবং বিক্ষোভ মিছিল করেন।

আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে গুরুতর আহত হন মাহমুদুর রহমান। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশে রওনা হন।

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউপি কার্যালয়ে বাধ্য করে গৃহবধূ তালাক

Next Post

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৭১টি মোবাইল ফোন উদ্ধার

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
মেহেরপুরে হারিয়ে যাওয়া ৭১টি মোবাইল ফোন উদ্ধার

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৭১টি মোবাইল ফোন উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist