Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় সাবেক ছাত্রদল নেতা রুপলের স্মরণে দোয়া মাহফিল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 22 June, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় সাবেক ছাত্রদল নেতা রুপলের স্মরণে দোয়া মাহফিল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য, অন্যতম সংগঠক এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম নাহিদুল ইসলাম রুপলের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও বন্ধুমহলের যৌথ উদ্যোগে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মরহুম নাহিদুল ইসলাম রুপলের কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি স্মরণসভায় এসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাহিদুল ইসলাম রুপলের মতো ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীরাই ছিল দলের আসল চালিকাশক্তি। স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনে তাঁর যে আত্মত্যাগ ও বারবার কারাভোগের ইতিহাস, তা নতুন প্রজন্মের জাতীয়তাবাদী শক্তির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দল ও দেশের যেকোনো সংকটে রুপলের মতো সাহসী নেতৃত্বের অভাব সবসময় অনুভূত হবে। স্মরণসভায় বক্তারা মরহুম নাহিদুল ইসলাম রুপলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে বলেন, রুপল ছিলো আমাদের ভাই, আমাদের দিনের সাথী, রাতের পরামর্শদাতা এবং বিপদের সময় নির্ভরতার ছায়া। তিনি ছিলেন ত্যাগ, সংগ্রাম আর নির্যাতনের এক প্রতিচ্ছবি। বিগত দিনের কঠিন সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা কুষ্টিয়ার মাটি ও রাজপথ চিরকাল স্মরণ রাখবে।
মরহুম রুপলের বাবা আয়ুব আলীর সভাপতিত্বে এবং শহর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম উল হাসান অপু, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আলামিন রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি মির আল আরেফিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন। এছাড়াও আরও বক্তব্য রাখেন শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, শহর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য কাজী জুরায়েশ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান লিংকন, কোরবান শেখ হিল্লোল, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ এবং পোড়াদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন মল্লিক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম নাহিদুল ইসলাম রুপলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তৌফিক এনামুল। মোনাজাত শেষে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মৃতিচারণ ধরে রাখতে উপস্থিত অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দ একটি বিশেষ স্মারক পেজে মনের ভাব প্রকাশ করে স্বাক্ষর করেন। দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতৃবৃন্দ, মরহুমের বন্ধুমহল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া সিটি কলেজে দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠান

Next Post

ভেড়ামারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ভেড়ামারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist