নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে শাহজামাল ও আজাদ গ্রুপের মধ্যে চোরাইপথে ভারতীয় বিড়ি পাচার করাকে কেন্দ্র করে সংঘর্ষে একটি হত্যার গত ২ অক্টোবর ঘটনা ঘটে।
এ হত্যার পর থেকেই আজাদ মেম্বরের লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। জামিনে মুক্ত হলেও নিজ গ্রামে যেতে পারছেনা প্রায় ৪০ টি পরিবারের পুরুষ মানুষ। ওই এলাকাটি এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। বাড়ি ঘরের পাহারাদার হয়েছে গৃহবধুরা।
সূত্র জানায়, ওই ইউনিয়নের ছলিমপাড়ার মালেক মোল্লার ছেলে ইয়ারলিস (৪০) দীর্ঘদিন থেকে ভারতীয় বিভিন্ন মালামাল চোরাইপথে এনে অবৈধ ব্যাবসা চালিয়ে আসছিল। ঘটনার ১ সপ্তাহ পূর্বে ইয়ারসিল মরারচর এলাকার বজুর ছেলে রনি (২৮) কে সাথে করে ভারতের বর্ডার এলাকা থেকে চোরাইপথে ভারতীয় বিড়ি পাচার করে আনে। এই বিড়ির চালানে বিড়ি পরিমানে কম পড়ায় দুজনার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় আজাদ মেম্বর গ্রুপের মুত আইজুদ্দিনের ছেলে সেন্টু (৪৭) বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় প্রতিপক্ষ শাহজামাল, তরিক, ফটিক ও শুভ মিলে সেন্টুকে মারধর করে। ঘটনাটি নিয়ে এলাকার মেম্বর আবুল কালাম আজাদ উভয় পক্ষের মধ্যে মিমাংশা করার চেষ্টা করে ব্যর্থ হয়। এরই এক পর্যায়ে গত ১ অক্টোবর চুড়ই-কুঁড়ি মরারচরের টিপু মন্ডলের ছেলে রাজ (১২) কুপিয়ে রক্তাক্ত করে। এ ঘটনার পর দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে শাহজামাল গ্রুপের টেংগুর মন্ডল (৫৫) ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক আহত হয়। আহত হওয়ার পর টেংগুর কে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে বিকেলে সে মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত টেংগুরের স্ত্রী মোছাঃ নাসিমা বাদি হয়ে গত ৩ অক্টোবর ২২ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার পর গ্রেফতার এড়াতে আজাদ মেম্বরসহ ৪০ টি পরিবারের লোকজন বাড়ি ছাড়া হয়। পরবর্তীতে শাহজামাল ও পটল মন্ডলের নেতৃত্বে তাদের গ্রুপের লোকজন বাড়ির মহিলাদের মারধর করে তাদের কেউ বাড়ি ছাড়া করে লুটপাট ও ভাঙচুর চালায়। লোকজন শূন্য ৪০টি বাড়ি থেকে হামলাকারীরা ৩২ টি গরু, ৮০ টি ছাগল, ৪৫ টি ভেড়া, ১০ টি মোটর সাইকেল, ৩০ ভরি স্বর্ণ অলংকার, শুকনা পাট ও দুইটি দোকান ভেঙ্গে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আজাদ মেম্বরের লোকজন ওই মামলা থেকে জামিনে মুক্ত হলেও তাদের বাড়ি ঘরে উঠতে দেওয়া হচ্ছেনা। যার কারনে প্রায় শত বিঘা জমির আবাদ বন্ধ হয়ে গেছে। খেয়ে না খেয়ে দিন যাপন করছে বাড়ির মহিলারা। এরই এক পর্যায়ে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দৌলতপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিপক্ষ শাহজামাল আজাদ মেম্বর ও তার লোকজনদের মিমাংশার কথা বলে ডেকে পাঠায়। তাকে জানানো হয় অনুষ্ঠানের পরে সংসদ সদস্য বাচ্ছু মোল্লার মাধ্যমে বিষয়টি মিমাংশা করা হবে। তাদের আহ্বানে উপজেলা মাঠে আজাদ মেম্বর ও তার লোকজন সেখানে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহজামাল দৌলতপুর থানা পুলিশের মাধ্যমে তাদের নাশকতা মামলায় গ্রেফতারের চেষ্টা করে। অন্যান্যরা পালিয়ে গেলেও এ সময় আজাদ মেম্বর কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজাদ মেম্বরের লোকজনদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়ে পুলিশ মামলা নিচ্ছেনা বলেও অভিযোগ উঠেছে। বর্তমান আজাদ মেম্বরের লোকজন আবারও পালিয়ে বেড়াচ্ছে। অপরদিকে ভাঙা বাড়ি ঘর পাহারা দিচ্ছে বাড়ির গৃহবধুরা। শুধু তাই নয় বর্তমান আজাদ মেম্বরের প্রতিপক্ষ শাহজামাল ও পটল মন্ডলের লোকজন ধবংসাত্মক কাজে লিপ্ত রয়েছে। দিনদুপুরে ও রাতের আধারে অবশিষ্ট মালামাল গুলো চুরি ও লুট করার নতুন কৌশল করা হচ্ছে। বর্তমান ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়ায় মহিলারা বাধ্য হয়ে বাড়ি ঘর পাহারা দিচ্ছে। রাতের অন্ধকারে জানালা-দরজায় লাথি মেরে কখনও বা দরজায় ধাক্কা ধাক্কি করে ভয় ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কেউ এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। শাহজামাল গ্রুপের লোকজন মাঝে মধ্যে নিজেরাই হৈচৈ করে নাটক সৃষ্টি করে নতুন কোন কৌশল অবলম্বন করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে আজাদ মেম্বর গ্রুপ এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানোর কারনে তাদের প্রায় ১শত বিঘা জমিতে আবাদ বন্ধ হয়ে রয়েছে। এলাকাবাসী ওই উভয় পক্ষের সংঘাত মিটিয়ে দিয়ে ১ শত বিঘা জমিতে আবাদ করার সুযোগ সৃষ্টি ও এলাকায় শান্তি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post