কুষ্টিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে দিনব্যাপী এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ই নভেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারা ১০ মাইল সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চলমান জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের কথা তুলে ধরেন ইমাম সেলিম। তিনি বলেন, যুদ্ধ, রক্তপাত, অবিচার ও দুঃশাসনে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিশ্বনেতারা মানুষকে সংকটের সমাধান দিতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসছে, কিন্তু কোনো সমাধান পাচ্ছে না।
হেযবুত তওহীদেরর এই শীর্ষ নেতা আরো বলেন, মানবরচিত কোনো ব্যবস্থা মানুষকে অতীতেও শান্তি দিতে পারে নি, আগামী দিনেও পারবে না। তিনি শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন, কুষ্টিয়া আঞ্চলিক আমির জোসেব উদ্দীন, কুষ্টিয়া জেলা সভাপতি মো: আক্কাস আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কুষ্টিয়া ও নিকটবর্তী এলাকা থেকে আগত হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post