Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ১৩ হাজার ৪৬৪ হেক্টরে পেঁয়াজ চাষ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 23 February, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ১৩ হাজার ৪৬৪ হেক্টরে পেঁয়াজ চাষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চারার পর্যাপ্ততা, সময়মতো প্রণোদনা, অনুকূল আবহাওয়া ও খরচ কম হওয়ায় এ বছর কুষ্টিয়া জেলায় পেঁয়াজের বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পেঁয়াজ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২ হাজার ৯১০ হেক্টর জমি, সেখানে অর্জিত হয়েছে ১৩ হাজার ৪৬৪ হেক্টর জমি। এরমধ্যে পেঁয়াজ মুলকাটা ৩ হাজার ২৯৯ হেক্টর ও চারা রোপণ পেঁয়াজ ১০ হাজার ১৬৫ হেক্টর। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় লালতীল কিং, মেটাল কিং, তাহেরপুরী, বারী পেঁয়াজ-১ ও কিংসুপার জাতের পেঁয়াজ কৃষকেরা রোপণ করেছে।

কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোত মোড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম তিন বিঘা জমিতে চারা রোপণ করেছেন। তিনি বলেন, বর্তমানে পেঁয়াজ খেত নিড়ানো, সার বোনা ও স্প্রে করার কাজ চলছে। আবহাওয়া ভালো থাকলে গত বছরের চেয়ে অর্ধেক খরচে পেঁয়াজ ঘরে তুলতে পারব। কয়েকজন পেঁয়াজ চাষি বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরিচর্যা করছি। গাছ ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া পেলে ভালো ফলন হবে। এবার সময়মতো বীজ পেয়েছি কৃষি অফিস থেকে। তাদের দিকনির্দেশনায় চারা ভালো হয়েছিল। সময়মতো চারা রোপণ করেছি। দৌলতপুরের কৃষক সাইদুর রহমান দেড় বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছেন। তিনি বলেন, এবছরে পেঁয়াজের চারার দাম কম। গতবারের চেয়ে এবার চাষে খরচ কমেছে। এবার বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। নিয়মিত পরিচর্যা করছি। আশা করছি, ফলন ভালো হবে।

জেলার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজের প্রতিকেজি চারা গত বছর ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। প্রতিকেজি পেঁয়াজের বীজ গত বছর খোলা ৬ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হলেও এ বছর তা কমে বিক্রি হয়েছে ৩ থেকে ৬ হাজার টাকায়। এবার বিঘাপ্রতি পেঁয়াজ উৎপাদনে বীজ, চারা, সার, পরিচর্যাসহ খরচ হবে ২৮ থেকে ৩২ হাজার টাকা। এ বছর লালতীল কিং এবং মেটাল কিং জাতীয় চারা বেশি রোপণ করা হয়েছে। এতে বিঘায় ৪৫ থেকে ৬০ মণ পেঁয়াজ উৎপন্ন হয়। যার বাজারমূল্য ৪০ থেকে প্রায় ৮০ হাজার টাকা হতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলার উপপরিচালক সুশান্ত কুমার প্রমানিক বলেন, কৃষকদের অর্থকারী ফসলের মধ্যে অন্যতম পেঁয়াজ। এ অঞ্চলের মাটি পেঁয়াজ চাষে উপযোগী। সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন কৃষি কর্মকর্তারা। গতবারের চেয়ে খরচ কম, অনুকূল আবহাওয়া ও সময়মতো প্রণোদনার বীজ ও সার দেওয়া এবং লাভজনক হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২

Tags: কুষ্টিয়ায় ১৩ হাজার ৪৬৪ হেক্টরে পেঁয়াজ চাষ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমারখালীতে মাদকাশক্তের ছুরিতে ভ্যানচালক খুন

Next Post

কুষ্টিয়ায় মাদকীদের হামলায় তিন সাংবাদিক জখম

Related Posts

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের
জাতীয় খবর

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
জাতীয় খবর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

জাতীয় খবর

Next Post

কুষ্টিয়ায় মাদকীদের হামলায় তিন সাংবাদিক জখম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist