এনামুল হক কুষ্টিয়া : সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার চারটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল করেন।
এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তথ্যগত ত্রুটি ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে অসঙ্গতির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা যায় ।
সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) ২জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) এ ১জন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ৩জনসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তবে কুষ্টিয়া-৩ আসনে ৭টি মনোনয়নের সবগুলো প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর খাইরুল ইসলাম।
বাচাই- বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন সাংবাদিকের জানান, কুষ্টিয়ার চারটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজে ত্রুটি পাওয়া গেছে। তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা ৫ জানুয়ারী থেকে ১১জানুয়ারীর মধ্যে আপিল করতে পারবেন।
প্রিন্ট করুন










Discussion about this post