মোমেছুর রহমান, কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের বাড়াদি উত্তরপাড়ায় জলাবদ্ধতা ও দূর্ভোগের শিকার হাজারো মানুষ।
দীর্ঘ কয়েক বছর কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভার রাস্তা-ঘাট, বিষুদ্ধ পানি, ড্রেনসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে ওই ওয়ার্ডের বাড়াদি উত্তর পাড়া সড়ক আব্দুর রহমান নবীমোল্লা লেন সামন্য বৃষ্টিতেই তলিয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে জনজীবন। এছাড়াও ওই স্থানের কয়েকটি বসতবাড়ী, একটি মসজিদ ও দরবার এলাকা গত ২ বছর পানিবন্ধি হয়ে রয়েছে। ধর্মপ্রাণ মুসুল্লি ও ভক্তবৃন্দসহ স্থানীয়ারা হাঁটুপানি মড়িয়ে তাদের চলাচল করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে জামা-কাপড় ভিজিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। আশপাশের ড্রেনের নোংরা পানি, মলমুত্র এসে জমা হয়েছে এখানে। বিষক্ত হয়ে গেছে এ পানি। দীর্ঘদিন এ জলাবদ্ধতার মধ্যোদিয়ে চলাচল করায় স্থানীয় বাসিন্দারা নানা চর্মরোগে আক্রান্ত হয়ে পড়েছে। মোয়াজ্জেম নামের এক বাসিন্দা বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। ইতিপূর্বে বর্ষাকালে এখানকার পানি স্থানীয়রা নিজ উদ্দ্যোগে ড্রেন কেটে বেড় করতো। গত ২ বছরে এখানে নতুন নতুন ঘরবাড়ী নির্মাণ হওয়ার কারনে এ পানি আর তারা বেড় করতে পারেনি। যার কারনে এ অবস্থার সৃষ্টি। তবে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে এ পানি বেড় করা সম্ভব। আগে যেখানে শুকনা মাঠ ছিল, এখন সেখানে সৃষ্টি হয়েছে কুচুরিপানা, কচু, আগাছা আর ঝোড়। বেড়েছে সাপ-পোকা আর মশা। দিনের বেলাতেও মশার কামড়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিনের এ ভোগান্তির স্থায়ী সমাধানের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা কাইয়ুমও ছাইয়েম জানালেন, বাড়ির উঠোন ও যাতয়াতের পথে পানি উঠেছে। আর একটু পানি বাড়লে ঘরেও উঠে যাবে। তামিম জানালেন, আমার বাড়ির উঠানে পানি। গুরু ও ছাগল বেড় করতে পারছিনা। আরেকটু পানি বাড়লে বাড়ি-ঘর ছাড়তে হবে। জনৈক আকরাম জানালেন, পানির চাপ দিন দিন বাড়ছে। আমার বাড়ির টিউবয়েল , বাথরুমে পানি উঠে পড়ায় ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দিয়েছে। আমরা খুবই খারাপ অবস্থায় আছি। সেন্জু জানালেন, এ সড়কে একটি ড্রেন আছে। তবে ওই ড্রেনদিয়ে পানি গড়াইনা বরং একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় চলে আসে। এই পানি পচে কালো হয়ে বিষাক্ত হয়ে গেছে। এই পানির মধ্যোদিয়ে চলাচল করতে গিয়ে আমার পায়ে চর্মরোগসহ চুলকানী হয়েছে। ওষুধ খেয়েও কোন উন্নতি হচ্ছেনা।
স্থানীয় ওয়ার্ড বিএনপি’র নেতা জিয়াউর রহমান জিয়া জানালেন, এ অঞ্চলের মানুষ এখন দুর্বিষহ জীবন-যাপন করছে। হাজারো মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। পৌর নির্বাচন এলেই প্রার্থিরা সড়ক নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন আর নির্বাচন পেরিয়ে গেলে তাদের আর চোখে পড়েনা। আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করছি সমাধান করার। স্থানীয়দের দাবি ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় এ জলবদ্ধতা তৈরী হয়েছে। জমে থাকা পানি বেড় হতে না পেরে এবারের বর্ষায় জলাবদ্ধতা ভয়াবহ রুপ নিয়েছে। এ এলাকার প্রায় ৫০ ভাগ মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। স্থায়ী জলাবদ্ধতার আশংকায় দিন কাটছে তাদের। পানিতে প্লাবিত হয়েছে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয়। তলিয়ে গেছে মাছের পুকুর। নিরাপদ চলাফেরার পাশাপাশি গোখাদ্য, সুপেয় পানির অভাব আর নাজুক স্যানিটেশন ব্যবস্থার কারনে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয়দের দাবী সংশ্লিষ্ট কর্র্র্তৃপক্ষ সরেজমিনে দেখে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিয়ে এলাকার মানুষের দুর্বিষহ জীবন ও দূর্ভোগ থেকে রক্ষা করে মানুষের জীবনযাত্রার মান পাল্টে দেবে। বর্তমান সুন্দর জীবনযাপনের প্রত্যাশায় তাকিয়ে আছে এলাকাবাসী।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post