কুষ্টিয়া : বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া এর যৌথ উদ্যোগে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভীর ইসলাম সাগর।
এসময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া-এর সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ মুকুল মৃধা, ফিল্ড অফিসার(সিএম) ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মামুনুর রহমান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালতসুত্রে জানা যায়, ঝিনাইদহে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে হেয়ার অয়েল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় সদর উপজেলার কনিয়াকান্দর এলাকার তাসা এন্ড তোহা হেয়ার অয়েল ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা এবং আরাপপুর চানপাড়া এলাকার হীরা বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে কেক, পাউরুটি, বিস্কুট পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া এর সহকারী পরিচালক (মেট্রোলজি ) মোঃ মুকুল মৃধা বলেন, ঝিনাইদহে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শের ই বাংলা সড়ক, পায়রা চত্ত্বরে টেস্টি ট্রিট নামীয় প্রতিষ্ঠানে সকল পণ্যসমূহের লাইসেন্স ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ হালনাগাদ থাকায় ধন্যবাদ প্রদান করা হয়। জনস্বার্থে এর এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
প্রিন্ট করুন










Discussion about this post