মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ রায়হেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রায়হেন উপজেলার পুরাতন আজমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, কাতলামারী বাজারে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর আমলা পুলিশ ক্যাম্পের এসআই রাকিবুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post