Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার ৪টি আসনে মনোনয়ন দ্বন্দ্ব, সুযোগ নিতে চায় জামায়াত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 21 December, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার ৪টি আসনে মনোনয়ন দ্বন্দ্ব, সুযোগ নিতে চায় জামায়াত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক, কুষ্টিয়া: ভারত সীমান্ত ঘেষা কুষ্টিয়া জেলার নির্বাচনী চারটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব কটিতেই প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সকল আসনেই বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে  মনোনয়নবঞ্চিতদের তৎপরতা দেখা যাচ্ছে ।
এর মধ্যে কুষ্টিয়ার-২ ও ৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নকে ঘিরে দেখা দিয়েছে অস্থিরতা। এ দুটি আসনে বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে দলীয় প্রার্থীর প্রতি নিজেদের অনাস্থার জানান দিচ্ছে নেতা-কর্মীদের একাংশ।
মনোনয়নবঞ্চিতদের নেতাদের পক্ষে আন্দোলনে নেমেছেন তাঁদের অনুসারীরা। কুষ্টিয়া-২ আসনে সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম ও কুষ্টিয়া-৩ আসনে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষে তাঁদের অনুসারীদের আন্দোলন দিনকে দিন হচ্ছে তীব্রতর। বিএনপির মনোনয়ন   বিরোধের সুযোগটা নিতে চাচ্ছে  জামায়াতে ইসলামী দলটি । জামায়াতে ইসলামীর ধারণা বিএনপি’র মধ্যে  মনোনয়ন  নিয়ে  বিরোধ থাকলে তারা কমপক্ষে ২টি আসনে জয়ী হতে পারবে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) :
এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী দৌলতপুর থানার আমির বেলাল উদ্দিন।  বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের উপজেলা সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ আসনে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলও এখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর তিনি দলের সিদ্ধান্তকে সমর্থন জানালেও এখনো সভা-সমাবেশের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। ফলে চাপের মুখে পড়েছেন বাচ্চু মোল্লা। এনসিপি থেকে নুসরাত তাবাসসুম জ্যোতি, খেলাফত মজলিসের মনোনয়ন পেতে পারেন শরীফুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী হতে পারেন মুফতি আমিনুল ইসলাম। । বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আসাদুজ্জামান, এবং গণঅধিকার পরিষদ থেকে শাহাবুল মাহমুদ প্রার্থী হতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) :
জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর। তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠে । এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তবে তাঁকে মেনে নিতে রাজি নন দলের আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। রাগীব রউফ চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন অধ্যাপক শহীদুল ইসলাম।  বিএনপির মিত্র হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবীব লিংকনও এখানে মনোনয়নপ্রত্যাশী। বিএনপি ও তার মিত্রদের দ্ব›দ্বকে কাজে লাগিয়ে তিনি ফায়দা তুলতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা। ইসলামী আন্দোলন থেকে মোহাম্মদ আলী, খেলাফত মজলিস থেকে মো. আব্দুল হামিদ ও এনসিপি থেকে নয়ন আহমেদের নাম শোনা যাচ্ছে জোরে শোরে।
কুষ্টিয়া-৩ (সদর) :
আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কুষ্টিয়ে বিএনপি’র সদস্য সচিব  প্রকৌশলী জাকির হোসেন সরকার। মনোনয়নে ঘোষণার পর তিনি ভোটের মাঠে সক্রিয় । নিতা-কর্মীর্দে ঔক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে তাঁর মনোনয়নে ক্ষুব্ধ মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অনুসারীরা। অধ্যক্ষ সোহরাব উদ্দিন মনোনয়ন ঘোষণার প্রথম দিকে চুপ চাপ থাকলেও বর্তমানে তাঁর অনুসারীদের চাপে তিনি ভোটের মঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন ফেরাতে । প্রকৌশলী জাকির হোসেন সরকার ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যকার দ্ব›দ্ব নিরসন করতে না পারলে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা । জামায়াতের সম্ভাব্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা। খেলাফত মজলিস থেকে সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আবদুল লতিফ খান, গণঅধিকার পরিষদ থেকে আব্দুল খালেক এবং ইসলামী আন্দোলন থেকে আহম্মদ আলী প্রার্থী হতে পারেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা):
এ  আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তাঁর পিতা এ্যাডভোটে সৈয়দ মাছউদ রুমী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এমপি এবং জেলা উননয়ন সম্বয়কারী (ডিডিসি) । তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারীরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জনপ্রিয়তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তিনি দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন দিয়েছেন। মেহেদি রুমি এবং আনসার পরামানিকের দ্বন্দ্ব-নিরশন না করা গেলে শেখ সাদী হতে পারেন দলের একমাত্র প্রার্থী। অনেকেই বলছেন এমনটি হলে এই আসনে বিএনপির বিষয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা যায়। কৃষক দলের হাফেজ মো. মঈনউদ্দিনও এই আসনে মনোনয়ন প্রত্যাশী । ফলে তাঁদের অনুসারীরাও আসনটিতে প্রার্থী পরিবর্তন চান। জামায়াতের সম্ভাব্য প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন। বিএনপির কোন্দলে এখানে জয়ের আশা দেখছেন জামায়াতের নেতা-কর্মীরা। গণঅধিকার পরিষদ থেকে শাকিল আহমেদ, ইসলামী আন্দোলন থেকে আনোয়ার হোসেন খান  এবং খেলাফত মজলিস থেকে আলী আশরাফ, মনোনয়ন পেতে পারেন বলে স্ব স্ব দলের পক্ষ থেকে ধারণা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ব্যবসায়িকে জরিমানা

Next Post

এডুকেয়ার আইডিয়াল স্কুলের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
এডুকেয়ার আইডিয়াল স্কুলের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

এডুকেয়ার আইডিয়াল স্কুলের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist