কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া আবরার ফাহাদ ষ্টেডিয়ামে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে ভরদুপুরে থানা পর্যায়ের আন্ত:স্কুল বিভাগের ছাত্রীদের ফুটবল খেলায় অংশ নিয়ে ৩জন স্কুল শিক্ষার্থী হিটষ্ট্রোকে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
গুরুতর আহত ওই শিক্ষার্থী হলো- প্রিয়া-১৪, মীম-১৪ ও আফরোজা-১৪। তারা সবাই কুষ্টিয়া সদর উপজেলার লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিনজন মেয়ে খেলোয়ার ষ্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিয়ে গুরুতর আহত হয়ে জরুরী বিভাগে ভর্তি হয়েছেন। কর্তৃব্যরত চিকিৎসক তাৎক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঘটনার সময় প্রচন্ড গরমে ঘাম ঝড়েছে এতে ডিহাইড্রেশন হয়েছে। এছাড়া তাদের শরীর পুষ্টিহীনতাও রয়েছে। এমন অবস্থা এড়াতে পর্যাপ্ত খাওয়ার স্যালাইন, গ্লুকোজসহ এসব বাচ্ছাদের পর্যাপ্ত পুষ্টির যোগান অপরিহার্য। সেই সাথে এসব শিশু বাচ্চাদের খেলার সময়টাও সঠিক ছিলোনা।
খেলা পরিচালনায় কর্তব্যরত সেন্টু মোল্লা, হারুন, শিশির ও আকরাম রেফারিগন জানান, ‘জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলার স্কুল শিক্ষার্থীদের আন্ত:স্কুল
ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এই ফুটবল ম্যাচটি নিয়ম বহির্ভুত ভাবে ভরদুপুরে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এজাতীয় ম্যাচ পরিচালনার প্রাসঙ্গিক ও অত্যাবশ্যক অনুসঙ্গ হিসেবে ষ্ট্যান্ডবাই যে সব প্রস্তুতি
থাকার কথা তার কিছুই ব্যবস্থা করেনি আয়োজক কর্তৃপক্ষ। একই সাথে স্কুলে বাচ্চাদের সুরক্ষায় যে সমস্ত প্রস্তুতি থাকার কথা তার কিছুই ছিলো না। একারণেই দুপুরে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা চলার সময় ওই তিন মেয়ে ফুটবল খেলোয়ার
গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে যেতে হয়েছে। এমনকি এসময় কোন মেডিকেল টিমকেও দেখা যায়নি মাঠে। বাচ্চাদের জন্য প্রয়োজনীয় স্যালাইন, খাবার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছিলো না কেনো জানতে চেয়ে লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের গেম টিচার পারুল খাতুনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, ‘এসব বিষয়ে আমি
কিছু বলতে পারবো না। আমার এখানে কিছু করার নেই। আপনি হেড স্যারের সাথে কথা বলেন’। তবে প্রধান শিক্ষক শামছুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সবকিছুর ব্যবস্থা করেছিলাম। প্রচন্ড গরমে তাদের স্বাশকষ্ট দেখা দেয়ায় অসুস্থ হয়ে পড়েছে’।
ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব মো: ইউনুছ আলী বলেন, ‘খেলায় অংশ নেয়া সকল স্কুলের বাচ্চাদের সুরক্ষায় খাবার- দাবারসহ আত্যাবশ্যক উপকররণ সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু এই
প্রস্তুতিতে কিছু ঘাটতি থাকায় বাচ্চারা আহত হয়েছে। ভবিষ্যতে এধরনের খেলা আয়োজনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post