কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত প্রকল্পটির লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে রিচার্জ কূপ স্থাপনের মাধ্যমে ছাদ থেকে বৃষ্টির পানি সরাসরি ভূগর্ভে প্রবাহিত করে ভূগর্ভস্থ পানির স্তরের ভারসাম্য রক্ষা করা ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। এর মাধ্যমে শুধু পানির সংকট কমে না বরং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও সমাজের স্থিতিশীলতা বৃদ্ধি করে, যা একটি সবুজ ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাঃ আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিট কার্যনির্বাহী সদস্য জনাব সুলতান মারুফ তালহা, জনাব মোঃ মিরাজুল ইসলাম (রিন্টু), জনাব মোঃ আবেদীন ইসলাম, ইউনিট লেভেল অফিসার জনাব সাঈদ মোঃ শামীম রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল,কুষ্টিয়ার উপ সহকারী প্রকৌশলী জনাব মামুনার রশিদ ও মো: আসিফ হোসেন, পানি উন্নয়ন বোর্ড,কুষ্টিয়ার উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ ইয়ামিন হক। উক্ত সেমিনারে আরোও অংশগ্রহন করেন যুব রেড ক্রিসেন্ট,কুষ্টিয়া ইউনিটের যুবপ্রধান কে. এম রাইয়ানুর রহমান ও উপ যুবপ্রধান-১ মো: রিয়াজুল ইসলাম রাফি সহ ইউনিটের যুব সদস্যবৃন্দ ।
প্রিন্ট করুন









Discussion about this post