নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের একমাত্র সড়ক যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্করণের কোন উদ্যেগ গ্রহণ না করায় প্রায় ৪.৫কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা।
কোথাও কোথাও রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। পুকুর সংলগ্ন রাস্তাগুলোতে কোন প্রটেকশন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সরু রাস্তায় বাস বা ট্রাক ঢুকলে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায় যে, সরু রাস্তা, ভাঙ্গা গর্ত, উচুঁ নিচু রাস্তা একটু বৃষ্টি দেখা দিলেই পানি জমে কাদামাটিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু উদ্বোধনের পর হরিপুরের শত শত যুবক আত্নকর্মসঃস্থানের লক্ষ্যে খামার গড়ে তুললেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আশার মুখ দেখিনি লোকসানে মুখ থুবড়ে পড়েছে খামারগুলো। রোগীদের হাসপাতালে যাওয়ার রাস্তাটা যেনো গোদের উপর বিষ ফোড়ায় পরিণত হয়েছে। আগুন লাগলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্বপ্ন পুড়ে ছাই। এমন হাজারো ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে।
স্থানীয় কয়েক হাজার মানুষদের একমাত্র চলাচলের রাস্তাটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের জন্য কমপক্ষে ১২ফুট প্রশস্ত করার জোর দাবি জানান এলাকাবাসী।
এছাড়াও গরীবের কক্সবাজার খ্যাত শালদাহ গ্রামে অবস্থিত পদ্মা গড়াই মোহনায় প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের সমারোহ ঘেরা পদ্মা গড়াই মোহনায় বিশেষ দিন ঘিরে কুষ্টিয়া শহর সহ আশেপাশের এলাকায় শত শত দর্শনার্থীদের পদচারণায় মূখরিত হলেও যোগাযোগ ব্যবস্থা তথা রাস্তার বেহাল দশায় দর্শনীয় জায়গায় দর্শনার্থীদের আগমন অনেক কমেছে। অথচ এই পদ্মা গড়াই মোহনায় আগত দর্শনার্থীদের আগমনে স্থানীয় কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে ছিলো।
এই ব্যাপারে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম. মোস্তাক হোসেন মাসুদ জানান, জনগণের ভালবাসায় শত নাটকীয়তার পরেও আমি নির্বাচিত হয়েছি। আমি নির্বাচনে ইস্তেহারে হরিপুরের রাস্তাকে সবচেয়ে বেশি গুরত্ব দিয়েছি। আমি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করলাম। তবে আমি প্রতিশ্রুতি দিলাম আগামী কয়েক দিনের মধ্যে হরিপুরের রাস্তা নিয়ে এলজিইডি সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি খুব শীঘ্রই হরিপুরের দীর্ঘদিনের রাস্তা নিয়ে জনদুর্ভোগ নিরসন হবে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন









Discussion about this post