হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
সহকারী রিটার্নিং অফিসার ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ এর পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক সের আলী,সাবেক সহ-সভাপতি রেজাউল করিম,সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
প্রিন্ট করুন







Discussion about this post