কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি’র মনোনীত ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি প্রধান নির্বাচন কমিশনার ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংসদীয় এলাকা কুমারখালী-খোকসা কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, অ্যাডভোকেট শাতীল মাহমুদ সাবেক সদস্য সচিব কুমারখালী উপজেলা বিএনপি, সৈয়দ আমজাদ আলী সাবেক খোকসা উপজেলার চেয়ারম্যান, এছাড়াও দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, আমি ১০০% আশাবাদী আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে যারা নির্বাচনের বিরোধিতা করবে তাদের ব্যাপারে সরকার সহ জনগণ ব্যবস্থা গ্রহণ করবে এ ব্যাপারে কোন ভুল নেই দেশে এক ধরনের মব সৃষ্টি হচ্ছে, সরকার ও বিদেশী সংস্থাগুলোর যারা এদেশে কাজ করছে সবার কাছে আমাদের দাবি থাকবে যেকোনো মূল্যে ফ্রী ফেয়ার এন্ড ক্যাটেবল ইলেকশন করতে হবে এই ইলেকশন না করা পর্যন্ত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার, কোন কিছুই থাকবে না এরা দখল করে নেবে সব। মানুষ আমার সাথে আছে আমি মানুষের জন্যই কাজ করি আমি নির্বাচনে জয়ী হতে পারলে আমার নির্বাচনী এলাকায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।
প্রিন্ট করুন








Discussion about this post