Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়াতে উৎপাদিত সবজির দাম পাচ্ছে না কৃষকরা

সাইফুল by সাইফুল
Wednesday, 22 September, 2021.
in কৃষি, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়াতে উৎপাদিত সবজির দাম পাচ্ছে না কৃষকরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়াতে ধান, পাট, গম সহ নানা ধরনের কৃষি পণ্য উৎপাদনের ব্যাপক সুনাম এর পাশাপাশি সবজি উৎপাদনেও ব্যাপক সুনাম রয়েছে।
তবে সবজির খুচরা বাজারে আগুন থাকলেও উৎপাদিত সবজির দাম পাচ্ছে না কৃষকেরা। অভিযোগ উঠেছে পাইকারী থেকে খুচরা বাজার পর্যন্ত নানা সবজির দামের পার্থক্য কেজিতে ২৫ থেকে ৩০ টাকা।
কুষ্টিয়ার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার বাজারে বিক্রি হয়। আবহাওয়া এবং মাটির গুণা-গুণের কারনে প্রায় সব ধরনের সবজি এই এলাকায় আবাদ হয়। কিন্তু উৎপাদিত সবজির সঠিক দাম না পেয়ে হতাশ এখানকার কৃষকেরা। তবে পাইকারী বাজার থেকে মাত্র ৯ কিলোমিটার দূরের কুষ্টিয়ার খুচরা বাজারে সবজির দামের পার্থক্য দেখা যায় কেজিতে ২৫/৩০ টাকা করে। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারন ক্রেতা, আর মাঠ পর্যায়ের পণ্য উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। তাদের দাবি বাজারে সঠিক মনিটরিংয়ের অভাবে বাজারের এই অস্থিরতা।
কুষ্টিয়ার বিভিন্ন এলাকার মাঠের কৃষকদের সাথে কথা বলে জানা যায় তাদের উৎপাদিত ফসল আড়তে নিলে দামই দিতে চায়না আড়ত দাররা। যার ফলে লোকসান গুনতে গুনতে সবজি আবাদের অনিহা প্রকাশ করছেন তারা। কিন্তু সেই সবজি আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। এতে কৃষকদের মাথায় হাত উঠলে লাভবান হচ্ছে ফড়িয়া ব্যাপারিরা।
আর সাধারন ক্রেতারা ওই সব কাঁচা সবজি কিনতে গিয়ে দিশেহারা অবস্থায় পরছে।
সরেজমিন দেখাযায়, কুষ্টিয়ার উজান গ্রাম পাইকারী বাজারে কৃষকরা যে বেগুন প্রকার ভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছে সেই বেগুন কুষ্টিয়ার বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। ৪০ টাকার কাঁচা মরিচ ৭০ টাকায়, ১০ টাকার কচু ২০ টাকায়, ৫ টাকার পেঁপে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উজান গ্রাম থেকে কুষ্টিয়া শহরের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার আর এই ৯ কিলোমিটার দূরেই কেজি প্রতি বিভিন্ন ধরনের সবজির দামের পার্থক্য কেজিতে ২৫/৩০ টাকা। আবার এ নিয়ে কথা বলতে গেলে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য ও দিতে চান না ব্যাপারিরা।
তবে ক্রেতারা বলছে মাঠ থেকে খুচরা বাজার পর্যন্ত সঠিক ভাবে মনিটরিং না করার কারনেই বাজারের এই অস্থিরতা। বাজার নিয়ন্ত্রনে সরকারের সঠিক পদক্ষেপ নেয়ার দাবী জানান তারা।
কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া গ্রামের বেগুন চাষী রাকিবুল ইসলাম জানান, আমার ক্ষেতের বেগুন একবারে উঠিয়ে কুষ্টিয়ার ব্যাপারীদের কাছে বিক্রি করেছি প্রতি কেজি ২৪ টাকা দরে। কিন্তু সেই একই মানের বেগুন আমার গ্রামের বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। আমরা যারা উৎপাদন করছি সেখানে আমরাই মূল্য পাচ্ছিনা বলেও জানান তিনি।
কুষ্টিয়ার খোকসা উপজেলার সবজি ব্যাপারী রহমত আলী সাথে কথা হলে তিনি জানান, আমরা যে দামে সবজি মাঠ থেকে কিনি তার থেকে দুই বা তিন টাকা লাভে বিক্রি করে থাকি পাইকারী বা খুচরা ব্যাপারীদের কাছে।
এমন পরিস্থিতিতে কুষ্টিয়ার মিরপুরের খুচরা সবজি বিক্রেতা নাঈম খন্দকার বলছেন, আমরা ব্যাপারী এবং পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে যে দামে সবজি কিনি সেই দাম অনুযায়ী বিক্রি করি। আর এই কারসাজি ব্যাপারি, আড়তদার এবং পাইকারি ব্যাপারীরা করে থাকে।
এদিকে কুষ্টিয়া জেলা সিনিয়র বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম বলেছেন, কৃষি পণ্য উৎপাদিত কৃষক থেকে ভোক্তা পর্যন্ত বিক্রয়ের মাঝে যে মূল্যের ফাঁক রয়েছে তা আগের থেকে অনেকটাই কমিয়ে আনা হয়েছে। মূলত ব্যাপারী, পাইকারী ও খুচরা বিক্রেতারা এই সুযোগ নিয়ে থাকে।
তবে আমাদের নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত আছে। আশা করছি খুব দ্রæতই যেটুকু সমস্যা আছে তা সমাধান হয়ে যাবে।

Tags: কৃষক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Next Post

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
কুষ্টিয়ায় করোনা শনাক্ত ২৭ জনের

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist